সমাজ: অধ্যায়-৭
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায় সাতের নাগরিকের অধিকার ও কর্তব্য বিষয়ের নৈর্ব্যক্তিক ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, —, অর্থনৈতিক অধিকার ভোগ করি।উত্তর: রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করি।খ. নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু — ও কর্তব্য পালন করতে হয়।উত্তর: নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।গ. ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার।উত্তর: ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার।ঘ. ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ — অধিকার।উত্তর: ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার।ঙ. নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে — দেখা দিতে পারে।উত্তর: নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।— ‘অ’খ. নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।—‘শু’গ. বিদেশির ভোটাধিকার রয়েছে।—‘অ’ঘ. শিক্ষালাভের অধিকার রাজনৈতিক অধিকার।—‘অ’ঙ. নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার হলো ভোটাধিকার।—‘শু’প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১ নাগরিকের প্রথম কর্তব্য কী?ক. আইন মানা, খ. আনুগত্য গ. কর প্রদান ঘ. ধর্মীয় সহিষ্ণুতা।উত্তর: আনুগত্য।২ বাংলাদেশে কমপক্ষে কত বছর বয়স হলে নাগরিক ভোট দিতে পারে?ক. ২২ খ. ২০ গ. ১৮ ঘ. ১৬। উত্তর: ১৮৩ কোনটি নাগরিকের সামাজিক অধিকার?ক. ভোট দেওয়ার অধিকার খ. ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকারগ. জীবিকা নির্বাহের অধিকার ঘ. সম্পত্তি ভোগের অধিকারউত্তর: সম্পত্তি ভোগের অধিকার।৪ সচেতনভাবে প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে?ক. নির্বাচন খ. সামাজিক অধিকার গ. ভোটাধিকার ঘ. অর্থনৈতিক অধিকারউত্তর: নির্বাচন।৫ কোনটি নাগরিক কর্তব্যের অন্তর্ভুক্ত?ক. ভোট দেওয়া খ. কাজ করা গ. আইন মেনে না চলা ঘ. মতামত প্রকাশ করা।উত্তর: আইন মেনে না চলা।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল