সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

৯। কোনটি মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে?

ক. সামাজিক প্রগতি খ. সামাজিক বিধিবিধান

গ. সামাজিক প্রতিষ্ঠান ঘ. সামাজিক মূল্যবোধ

১০। প্রতিটি পেশাই পরিচালিত হয়— 

i. বংশমর্যাদা দ্বারা ii. নীতিমালা দ্বারা iii. মূল্যবোধ দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১১। পেশাগত জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করে জীবিকা অর্জন করতে পারেন—

i. ডাক্তার ii. আইনজীবী iii. শিক্ষক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১২। কোন দেশে প্রথম সমাজকর্মী নিয়োগ দেওয়া শুরু হয়?

ক. যুক্তরাষ্ট্রে খ. ইংল্যান্ডে গ. জাপানে ঘ. জার্মানিতে

১৩। সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয়—

ক. ১৯০৫ সালে খ. ১৯৪২ সালে গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭১ সালে

নিচের উদ্দীপকটি পড়ো ও ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

স্বনির্ভরতা অর্জন                        আত্মনিয়ন্ত্রণের অধিকার

১৪। ছকের কেন্দ্রীয় স্থানটি কোনটিকে নির্দেশ করছে?

ক. সমাজকর্ম পেশার মূল্যবোধ খ. শিক্ষকতা পেশার মূল্যবোধ

গ. ওকালতি পেশার মূল্যবোধ ঘ. ডাক্তারি পেশার মূল্যবোধ

১৫। ওই বিষয়ের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—  

i. সমাজকর্ম পেশার পরিধি বৃদ্ধি করেছে

ii. এগুলোর দ্বারা সমাজকর্ম পেশা পরিচালিত হয়

iii. এগুলো সমাজকর্মকে পেশার অনন্য বৈশিষ্ট্য দান করেছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬। কোন সংস্থা কর্তৃক সমাজকর্মের মূল্যবোধ নির্ধারিত হয়?

ক. IFSW খ. NASW গ. ISWR ঘ. IER

১৭। সাধারণত সমাজকর্ম পেশা ও সমাজকর্মীদের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. মূল্যবোধ ও নীতিমালা খ. উপাদান ও বৈশিষ্ট্য

গ. মূল্যবোধ ও উপাদান ঘ. পদ্ধতি ও নীতিমালা

১৮। নিচের কোনটি চরম মূল্যবোধের উদাহরণ?

ক. ভোটাধিকার খ. বাক্স্বাধীনতা

গ. বৈষম্যহীনতা ঘ. গণতান্ত্রিক অধিকার

১৯। প্রতিটি দেশেরই পেশাগত প্রতিষ্ঠান বিদ্যমান থাকে—

i. পেশার সামগ্রিক উন্নয়নের জন্য

ii. পেশাদার ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণের জন্য

iii. পেশার প্রচারের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

২০। পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’কোন শব্দ থেকে এসেছে?

ক. গ্রিক খ. লাতিন গ. জার্মানি ঘ. ফারসি

২১। লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজকর্মীরা সাধারণত সমাজকর্মের—  

i. সনাতন পদ্ধতি ব্যবহার করে থাকেন

ii. মৌলিক পদ্ধতি ব্যবহার করে থাকেন

iii. সহায়ক পদ্ধতি ব্যবহার করে থাকেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii ঘ. i, ii ও iii

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর