সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
২২। আধুনিক সমাজকর্ম সমাজের—
i. সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী
ii. সুষম উন্নয়নে বিশ্বাসী
iii. দ্রুত উন্নয়নে বিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?
ক. ব্যক্তিস্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ
খ. পারিবারিক ও পেশাগত মূল্যবোধ
গ. পেশাগত ও জাতীয় মূল্যবোধ
ঘ. জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ
২৪। কোন মূল্যবোধ শাশ্বত ও অপরিবর্তনীয়?
ক. ধর্মীয় খ. পারিবারিক গ. জাতীয় ঘ. সামাজিক
২৫। মূল্যবোধের ধরন কীরূপ?
ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক
গ. বিশেষ ঘ. বহুমাত্রিক
২৬। পারিবারিক মূল্যবোধ গড়ে ওঠে—
i. আইনের ভিত্তিতে ii. ঐতিহ্যের ভিত্তিতে
iii. বিশ্বাসের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭। পেশা সাধারণত কীরূপে হয়ে থাকে?
ক. বুদ্ধিবৃত্তিক খ. জনকল্যাণমুখী
গ. সাহায্যকারী ঘ. তাত্ত্বিক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফাহিম সাহেব ও জামাল সাহেব একই গ্রামের বাসিন্দা। দুজনই বর্তমানে যশোর থাকেন। ফাহিম সাহেব সরকারি অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত আর জামাল সাহেব কাজ করেন নিজ খামারে।
২৮। ফাহিম সাহেবের কাজকে কী বলা যাবে?
ক. পেশা খ. বৃত্তি গ. ব্যবসা ঘ. সমাজকর্ম
২৯। জামাল সাহেবের কাজকে কী বলা যাবে?
ক. পেশা খ. বৃত্তি
গ. সমাজকর্ম ঘ. স্বেচ্ছাসেবী কর্ম
৩০। কোনো বৃত্তিকে পেশার মর্যাদা অর্জন করতে হলে দরকার—
i. সংকলিত ও সমন্বিত জ্ঞান
ii. বাস্তব অনুশীলনের নৈপুণ্য
iii. সামাজিক স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাফিজ সাহেব সমাজকর্মে এমএ পাস করার পর একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থায় কাউন্সিলর হিসেবে কাজ করছেন। তিনি সুমন নামে একজন মাদকাসক্তের কেস হিস্ট্রি তাঁর প্রতিবেশী এক বন্ধুকে বললেন।
৩১। সমাজকর্মী হিসেবে হাফিজ সাহেব কোন নীতি রক্ষায় ব্যর্থ হয়েছেন—
ক. আত্মনিয়ন্ত্রণ খ. গোপনীয়তা
গ. ব্যক্তিস্বাতন্ত্রীকরণ ঘ. গ্রহণ
৩২। ওই নীতি লঙ্ঘন করায় সুমনের আচরণে যে পরিবর্তন হতে পারে তা হলো—
i. নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো
ii. তথ্য প্রকাশে অসম্মতি
iii. সমাজকর্মীর বিরুদ্ধ মনোভাব পোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা ও কাজ করার স্বাধীনতা থাকে’ কার উক্তি?
ক. আর্নেস্ট গ্রিনউড খ. জন সি কিডনে
গ. গর্ডন মার্শাল ঘ. জি মিলারসন
৩৪। কোন কাজ বদলযোগ্য নয়?
ক. পেশাগত খ. বৃত্তিমূলক
গ. সেবামূলক ঘ. কল্যাণমূলক
৩৫। ‘সক্ষমকারী পেশা’ বলতে বোঝায়—
ক. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী
হয়ে ওঠা
খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর