সমাজকর্ম ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১৪। সনাতন সমাজকল্যাণব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
১৫। ওয়াক্ফ বলতে বোঝায়—
i. ধর্মীয় কাজে দান ii. জনহিতকর কাজে দান
iii. প্রতিবেশীদের মাঝে দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। সামাজিক উন্নয়ন একটি—
ক. বিমূর্ত বিষয় খ. গতিশীল বিষয়
গ. নিয়মতান্ত্রিক বিষয় ঘ. চলমান প্রক্রিয়া
১৭। দেবোত্তর শব্দের আভিধানিক অর্থ কী?
ক. দেবতার অনুকূলে যাওয়া
খ. মানুষের অনুকূলে যাওয়া
গ. পথিকের অনুকূলে যাওয়া
ঘ. দাস-দাসীদের অনুকূলে যাওয়া
১৮। জাকাতের প্রকৃত অর্থ হলো—
i. পবিত্রকরণ ii. ধৌতকরণ iii. বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিহা বাড়িতে কোনো অতিথি এলে তাঁকে কিছু খেতে না দিয়ে যেতে দেন না। এটা তাঁদের পারিবারিক ঐতিহ্য। আত্মীয়, ফকির-মিসকিন সবাইকে তিনি একইভাবে সমাদর করতেন।
১৯। মালিহার কাজটিকে কী বলা যায়?
ক. সদকা খ. জাকাত গ. ওয়াক্ফ ঘ. দেবোত্তর
২০। এর মাধ্যমে প্রকাশ পায়—
i. দানের ইচ্ছা ii. সামাজিক বন্ধন
iii. অহংকার বোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
২২। এতিমখানা প্রতিষ্ঠার গুরুত্ব হলো—
i. অনাথ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা
ii. পরিত্যক্ত শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে
iii. এতিম শিশুদের আনন্দবিলাসে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—
i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে
ii. স্থানীয় কৃষকদের মধ্যে শস্য বিতরণের জন্য
iii. স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। হাজী মুহসীনকে বঙ্গের হাতেম বলে আখ্যায়িত করেছেন কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ ঘ. ফররুখ আহমেদ
২৫। হিন্দু আইনে স্বীকৃত কোনটি?
ক. ধর্মগোলা খ. ওয়াক্ফ
গ. সরাইখানা ঘ. দেবোত্তর
২৭। ছকে (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ক. সদকা খ. বায়তুল মাল
গ. জাকাত ঘ. ওয়াক্ফ
২৮। ওই প্রক্রিয়াটির ব্যয়ের খাত হলো—
i. ঋণশোধে অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তি
ii. নিসাব পরিমাণ সম্পত্তিহীন দরিদ্র
iii. সচ্ছল নিকটাত্মীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। ছিয়াত্তরের মন্বন্তরে এ দেশের কতজন লোক অনাহারে ও পীড়ায় মৃত্যুবরণ করে?
ক. এক-তৃতীয়াংশ খ. দুই-তৃতীয়াংশ
গ. দুই-চতুর্থাংশ ঘ. এক-চতুর্থাংশ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-৪
১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. খ ২১.গ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ক
প্রভাষক, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর