বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১৭। একজন সুনাগরিকের গুণ হচ্ছে—
i. বুদ্ধি ii. বিবেক iii. আত্মসংযম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের
উত্তর দাও।
মিথিলা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সময়মতো বিয়ে না হওয়ায় এবং পরিবারের দায়দায়িত্ব বহন ও অন্যান্য কারণে তিনি হতাশাগ্রস্ত। সম্প্রতি তাঁর আচরণে নানা অসংগতি লক্ষ করা যায়। তিনি এই সমস্যা হতে মুক্তি পেতে চান।
১৮। মিথিলার আচরণের অসংগতি উদ্ঘাটনে কোন বিষয়ের জ্ঞানের ওপর নির্ভর করতে হবে?
ক. জনবিজ্ঞান খ. নৃ-বিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান ঘ. মনোবিজ্ঞান
১৯। মিথিলার আচরণের ওই অসংগতি নিরসনে নিচের কোন বিষয়ের জ্ঞান প্রয়োগ অধিক কার্যকর?
ক. পৌরনীতি ও সমাজবিজ্ঞান
খ. মনোবিজ্ঞান ও সমাজকর্ম
গ. অর্থনীতি ও সমাজকর্ম
ঘ. নৃ-বিজ্ঞান ও সমাজবিজ্ঞান
২০। নৃ-বিজ্ঞান আলোচনা করে—
i. মানুষের উত্পত্তি নিয়ে ii. দৈহিক গঠন নিয়ে
iii. মানুষের সামাজিক পরিবেশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১। স্থানীয় সংস্থা কোনটি?
ক. ইউনিয়ন পরিষদ খ. আইন বিভাগ
গ. জাতিসংঘ ঘ. শাসন বিভাগ
২২। জাতিসংঘের মহাসচিবের ভূমিকা ও কার্যাবলি পৌরনীতির কোন রূপটি তুলে ধরে?
ক. আন্তর্জাতিক খ. জাতীয় গ. স্থানীয় ঘ. আঞ্চলিক
২৩। মনোবিজ্ঞানের পরিধিভুক্ত—
i. প্রাণীর বাহ্যিক আচরণ
ii. আচরণের অভ্যন্তরীণ প্রক্রিয়া
iii. প্রাণীর সামগ্রিক দিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। পৌরনীতির উত্পত্তি হয়েছে—
i. নাগরিক থেকে ii. নগররাষ্ট্র থেকে
iii. রাজনৈতিক সংগঠন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫। পল স্যামুয়েলসন কে ছিলেন?
ক. সমাজবিজ্ঞানী খ. নৃ-বিজ্ঞানী
গ. অর্থনীতিবিদ ঘ. রাষ্ট্রবিজ্ঞানী
২৬। সমাজকর্ম ও জনবিজ্ঞান উভয়ের গবেষণার বিষয় কী?
ক. জনগণ খ. সম্পদ গ. সংস্কৃতি ঘ. ধর্ম
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
উসমান সাহেব অধ্যাপনা পেশায় নিয়োজিত। তিনি যে বিষয়টি পড়ান, সেটি কীভাবে উত্পাদনে সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণ করে, তা বিশ্লেষণ করে থাকে।
২৭। উদ্দীপকটি কোন বিষয়কে ইঙ্গিত করছে?
ক. অর্থনীতি খ. সমাজবিজ্ঞান
গ. পৌরনীতি ঘ. নৃ-বিজ্ঞান
২৮। এ বিষয়টির আলোচনায় অন্তর্ভুক্ত হলো—
i. সম্পদের উত্পাদন ii. বিনিময় ও বণ্টন
iii. সামাজিক সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
উত্তর
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-৫
১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. ক ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ক