সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১. সমাজকর্মের বহুল প্রচলিত সংজ্ঞা প্রদান করেছেন কে?
ক. W A Friedlander খ. James Midgley
গ. R A Skidmore ঘ. William Farley
২. NASW-এর পূর্ণরূপ কী?
ক. National Administration of Social Workers
খ. National Association of Several Workers
গ. National Association of Social Workers
ঘ. Normative Aim of Social Workers
৩. সমাজকর্ম কোন ধরনের পেশা?
ক. সাহায্যকারী খ. আবশ্যিক
গ. ঐচ্ছিক ঘ. উপযোগী
৪. ‘সমাজকর্ম একটি বহুমুখী পেশা’—কার উক্তি?
ক. লরেন্স মোরেলস খ. আরমান্ডো মোরেলস
গ. ফ্রিডল্যান্ডার ঘ. স্কিডমোর
৫. সমাজকর্মের পরিধি বলতে মূলত কী বোঝায়?
ক. এর প্রয়োজনীয়তাকে
খ. এর প্রয়োগ উপযোগিতাকে
গ. এর তাত্ত্বিক জ্ঞানকে
ঘ. এর পদ্ধতিগুলোকে
৬. সমাজকর্ম কোন ধরনের পদ্ধতিনির্ভর পেশা?
ক. তাত্ত্বিক পদ্ধতিনির্ভর খ. দার্শনিক পদ্ধতিনির্ভর
গ. বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর ঘ. অর্থনৈতিক পদ্ধতিনির্ভর
৭. সমাজের প্রতিটি স্তরে কী বিদ্যমান রয়েছে?
ক. সমস্যা খ. প্রচেষ্টা গ. সম্পদ ঘ. জ্ঞান
৮. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক. একমুখী খ. বাস্তবতাবর্জিত
গ. কঠিন ঘ. দ্বিমুখী ও অংশগ্রহণমূলক
৯. ‘সক্ষমকারী পেশা’ বলতে বোঝায়—
ক. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
ঘ. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: সমাজকর্ম ১ম
অধ্যায়-১
১. ক ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর