* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
* নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মিলন একজন পেশাজীবী। তিনি তাঁর পেশার ভিত্তিতে সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যায় সাহায্যকারীর ভূমিকা পালন করেন।
১৭. জনাব মিলনকে কী হিসেবে আখ্যায়িত করা যাবে?
ক. সমাজসেবক খ. পেশাদার সমাজকর্মী
গ. স্বেচ্ছাসেবক ঘ. সমাজতত্ত্ববিদ
১৮. জনাব মিলনের মতো পেশাজীবী হতে হলে—
i. সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে
ii. পেশার নীতি ও মূল্যবোধ জানতে হবে
iii. সমাজকর্মে কমপক্ষে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে।
# নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমাজে বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় সমাজকর্ম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে। পাশাপাশি পশ্চাত্পদ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য চাহিদাভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।
১৯. অনুচ্ছেদে সমাজকর্মের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. গুরুত্ব খ. পরিধি গ. বৈশিষ্ট্য ঘ. পদ্ধতি
২০. সমাজকর্মের এ বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য হলো—
i. সামাজিক নীতি প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন করে
ii. পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সহায়তা করে
iii. মৌলিক ও সহায়ক—এই দুটি পদ্ধতি অনুসরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-১
১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর