সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-২
১. আইন প্রণয়ন করে দারিদ্র্য দূর করার প্রথম পদক্ষেপ কে গ্রহণ করেন?
ক. রাজা এডওয়ার্ড খ. রানি এলিজাবেথ
গ. রাজা ৩য় এডওয়ার্ড ঘ. উইলিয়ামস
২. ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কত সালে সিংহাসনে আরোহণ করেন?
ক. ১৫৫৫ সালে খ. ১৫৫৬ সালে
গ. ১৫৫৭ সালে ঘ. ১৫৫৮ সালে
৩. কত সালে প্রণীত আইনকে এলিজাবেথীয় দরিদ্র আইন হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. ১৬০১ সালে খ. ১৬০৬ সালে
গ. ১৬১১ সালে ঘ. ১৬২৫ সালে
৪. এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক. COS খ. NASW গ. AASW ঘ. CSWE
৫. ১৮৩৪ সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে ‘দরিদ্র জেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?
ক. জন ব্রিড স্যামনার খ. রিচার্ড ওয়েস্টলার
গ. এডউইন চ্যাডউইক ঘ. কার্ল মার্ক্স
৬. ১৯০৫ সালে রাজকীয় কমিশনের সভাপতি ছিলেন কে?
ক. লর্ড মাউন্ট ব্যাটেন খ. লর্ড জজ হ্যামিলটন
গ. লর্ড কর্নওয়ালিস ঘ. লর্ড জর্জ হার্ডিঞ্জ
৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা?
ক. ১৮৩৪ সালের দরিদ্র আইন দ্বারা
খ. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন দ্বারা
গ. ১৯৪২ সালের বিভারিজ রিপোর্ট দ্বারা
ঘ. ১৯৮৫ সালের আইন দ্বারা
৮. বিভারিজ রিপোর্ট প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?
ক. ৫টি খ. ৯টি গ. ৬টি ঘ. ১০টি
৯. বিভারিজ রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. পারিবারিক নিরাপত্তা খ. সামাজিক নিরাপত্তা
গ. শ্রমিকদের নিরাপত্তা ঘ. বৃদ্ধদের নিরাপত্তা
১০. ৪৩তম এলিজাবেথ বলা হয় কাকে?
ক. ১৬০১ সালের দরিদ্র আইনকে
খ. ১৮৩৪ সালের দরিদ্র আইনকে
গ. ১৮৪৮ সালের দরিদ্র আইনকে
ঘ. ১৯০৫ সালের দরিদ্র আইনকে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-২
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর