সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১১. সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান?
ক. COS খ. CSWE গ. NASW ঘ. AASW
১২. COS হলো—
ক. Community Organization Strategy
খ. Charity Organization Society
গ. Client of Success
ঘ. Community Organization Society
১৩. পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটে?
ক. ফরাসি বিপ্লবের পর খ. রুশ বিপ্লবের পর
গ. শিল্প বিপ্লবের পর ঘ. ১ম বিশ্বযুদ্ধের পর
১৪. The survey পত্রিকাটি কত সাল পর্যন্ত প্রকাশিত হয়?
ক. ১৮৯১ খ. ১৮৯৭ গ. ১৯১০ ঘ. ১৯৫২
১৫. কোন বিষয়টিকে আধুনিক যুগের আরম্ভকাল হিসেবে বিবেচনা করা হয়?
ক. কৃষির উন্নয়ন খ. শিক্ষার বিস্তার
গ. শিল্প বিপ্লব ঘ. সমাজকর্মের বিকাশ
১৬. দরিদ্র আইন বলতে বোঝায়—
i. ভিক্ষুক, ভবঘুরে ও দুস্থ কল্যাণে প্রণীত আইন
ii. বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন
iii. দরিদ্রদের শ্রেণীকরণ করে সহায়তা, কর্মসংস্থান ও প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধানসংবলিত আইন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. সমাজকর্ম পেশায় বিশ্বজনীন পেশাগত সংগঠন কোনটি?
ক. MSW খ. CA গ. NASW ঘ. CSWE
১৮. সমাজকর্মের নৈতিক মানদণ্ড নির্ধারণ করেছে—
i. সমাজকর্মীদের আচরণ নিয়ন্ত্রণের জন্য
ii. শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে
iii. সমাজকর্ম পেশার বিকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন’ (CSWE) আমেরিকায় কবে গঠিত হয়?
ক. ১৯২১ খ. ১৯৫২ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৫
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-২
১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. খ
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর