বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
২১। শিল্পবিপ্লব নামকরণ করেন কে?
ক. টেনলর খ. ম্যাকাইভার
গ. আরনল্ড টয়েনবি ঘ. অ্যাডাম স্মিথ
২২। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল বালক-বালিকাদের কোন পদ্ধতিতে পুনর্বাসন করা হতো?
ক. out door relief খ. alms house
গ. work house ঘ. lowest bidder
২৩। Poor law board কবে গঠিত হয়?
ক. ১৬০১ সালে খ. ১৮৩৪ সালে
গ. ১৮৪৭ সালে ঘ. ১৮৪৮ সালে
২৪। বিভারিজ রিপোর্ট প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?
ক. ৫টি খ. ৬টি গ. ৯টি ঘ. ১০টি
২৫। পেশাদার শব্দের আভিধানিক অর্থ কী?
ক. জীবনধারণ খ. জীবিকা
গ. বিশেষায়িত কর্ম ঘ. উপার্জন করা
২৬। বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যাটি দেখা দেয়?
ক. নারী নির্যাতন খ. বেকারত্ব
গ. খাদ্যসমস্যা ঘ. ইভ টিজিং
২৭। প্রথম কোথায় শিল্পবিপ্লব সংঘটিত হয়?
ক. আমেরিকায় খ. অস্ট্রেলিয়ায়
গ. জাপানে ঘ. ইংল্যান্ডে
২৮। দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়—
i. প্রায় দুই শ শ্রমাগার নির্মাণ করে
ii. হিমাগার সংস্কারের মাধ্যমে
iii. দরিদ্রাগার সংস্কারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। শিল্পবিপ্লবের পূর্বশর্ত হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন করবে?
ক. দানপ্রথা খ. রপ্তানি প্রথা
গ. বিনিময় প্রথা ঘ. আমদানি প্রথা
৩০। ব্লক ডেথ হলো—
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প-দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিকসংকট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। শিল্পবিপ্লবের ইতিবাচক পরিবর্তন—
i. পেশা পরিবর্তন ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. সামাজিক বিচ্ছিন্নতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। দরিদ্র আইন বাস্তবায়নের জন্য কী নিয়োগের ব্যবস্থা ছিল?
ক. আমির খ. ওভারসিয়ার
গ. আইনজীবী ঘ. উকিল
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইংল্যান্ডে একটি যুগান্তকারী রিপোর্ট সামাজিক নিরাপত্তায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই রিপোর্ট মানবসমাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতা হিসেবে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে।
৩৩। উদ্দীপকে কোন রিপোর্টের কথা বলা হয়েছে?
ক. সামাজকল্যাণ রিপোর্ট
খ. সাম্যনীতির রিপোর্ট
গ. বিভারিজ রিপোর্ট ঘ. অর্থবিল রিপোর্ট
৩৪। রিপোর্টটি বিশ্লেষণে পাওয়া যায়—
i. অজ্ঞতা ii. অভাব iii. অলসতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৫। Revolution শব্দের অর্থ কী?
ক. আন্দোলন খ. যুদ্ধ গ. ধর্মঘট ঘ. বিপ্লব
৩৬। ১৬০১ সালের দরিদ্র আইনে ছেলেরা কত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের মনিবের অধীনে কাজ করত?
ক. ২১ বছর খ. ২২ বছর
গ. ২৩ বছর ঘ. ২৪ বছর
৩৭। কোন আইনে দরিদ্রদের অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়?
ক. ১৬০১ সালের দরিদ্র আইনে
খ. ১৯০৫ সালের দরিদ্র আইনে
গ. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনে
ঘ. ১৯৪১ সালের দরিদ্র আইনে
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের বস্তিতে বাসকারী কিশোরদের অধিকাংশই নেশার ভয়াল থাবায় নিমজ্জিত। নেশার টাকা জোগাতে তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে।
৩৮। উদ্দীপকের সমস্যাটি কোন ধরনের?
ক. শিল্পায়ন ও নগরায়ণজাত সমস্যা
খ. পারিবারিক সমস্যা
গ. স্বভাবগত সমস্যা ঘ. আর্থিক সমস্যা
৩৯। এরূপ অপরাধপ্রবণতার কারণ—
i. দরিদ্রতা ii. অনিশ্চিত জীবনযাত্রা
iii. অপরিকল্পিত নগরায়ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪০। সামাজিক বিচ্ছিন্নতার যথার্থ কারণ হলো—
i. রীতিনীতির অভাব
ii. মূল্যবোধের অভাব iii. গোত্রহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-২
২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. ঘ ৪০. ঘ
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর