সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

১। সমাজকর্মের বহুল প্রচলিত সংজ্ঞা প্রদান করেছেন কে?

ক. W A Friedlander খ. James Midgley

গ. R A Skidmore ঘ. William Farley

২। NASW-এর পূর্ণরূপ কী?

ক. National Administration of Social Workers           

খ. National Association of Several Workers

গ. National Association of Social Workers

ঘ. Normative Aim of Social Workers

৩। সমাজকর্ম কোন ধরনের পেশা?

ক. সাহায্যকারী খ. আবশ্যিক

গ. ঐচ্ছিক ঘ. উপযোগী

৪। ‘সমাজকর্ম একটি বহুমুখী পেশা’—কার উক্তি?

ক. সমাজকর্ম অভিধান খ. আরমান্ডো মোরেলস

গ. ফ্রিডল্যান্ডার ঘ. স্কিডমোর

৫। সমাজকর্মের পরিধি বলতে বোঝায়—

ক. এর প্রয়োজনীয়তাকে

খ. এর প্রয়োগ উপযোগিতাকে

গ. এর তাত্ত্বিক জ্ঞানকে ঘ. এর পদ্ধতিগুলোকে

৬। সমাজকর্ম কোন ধরনের পদ্ধতিনির্ভর পেশা?

ক. তাত্ত্বিক পদ্ধতিনির্ভর খ. দার্শনিক পদ্ধতিনির্ভর

গ. বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর ঘ. অর্থনৈতিক পদ্ধতিনির্ভর

৭। সমাজের প্রতিটি স্তরে কী বিদ্যমান রয়েছে?

ক. সমস্যা খ. প্রচেষ্টা গ. সম্পদ ঘ. জ্ঞান

৮। সমাজকর্মের অনুশীলন কেমন হয়?

ক. একমুখী খ. বাস্তবতাবর্জিত

গ. কঠিন ঘ. দ্বিমুখী ও অংশগ্রহণমূলক

৯। ‘সক্ষমকারী পেশা’ বলতে বোঝায়—

ক. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

ঘ. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

১০। সমাজকর্মকে বলা হয়—

i. কলা ii. পেশা iii. বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১। সমাজকর্মে ত্রিবিধ ভূমিকা বলতে বোঝায়—

ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক

খ. পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক

গ. পরামর্শ, পরিচর্যা ও উন্নয়নমূলক

ঘ. পরিবর্তন, পরামর্শ ও অবস্তুগত সহায়তামূলক 

১২। সমাজকর্মীর কাজের মাধ্যমে প্রতিফলিত হয়—

ক. বুদ্ধিমত্তা খ. পেশাগত দক্ষতা

গ. আচরণ ঘ. জ্ঞান

১৩। সমাজকর্মের উদ্ভব ঘটেছে—

i. সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে

ii. মানুষকে তার সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য স্থাপনের লক্ষ্যে

iii. মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪। সমাজকর্ম-এর ইংরেজি হলো

ক. Social Science খ. Sociology

গ. Social work ঘ. Social welfare

১৫। সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?

ক. উত্সাহের মাধ্যমে খ সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ. অর্থের মাধ্যমে ঘ. মনগড়ামতো

১৬। সমাজকর্ম হলো এমন এক সেবাব্যবস্থা, যা

i. ব্যক্তিকেন্দ্রিক ii. দলকেন্দ্রিক iii. সমাজকেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মিলন একজন পেশাজীবী। তিনি তাঁর পেশার ভিত্তিতে সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যায় সাহায্যকারীর ভূমিকা পালন করেন।

১৭। মিলনকে কী হিসেবে আখ্যায়িত করা যাবে?

ক. সমাজসেবক খ. পেশাদার সমাজকর্মী 

গ. স্বেচ্ছাসেবক ঘ. সমাজতত্ত্ববিদ

১৮। মিলনের মতো পেশাজীবী হতে হলে—

i. সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে

ii. পেশার নীতি ও মূল্যবোধ জানতে হবে

iii. সমাজকর্মে কমপক্ষে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর