সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১। আইন প্রণয়ন করে দারিদ্র্য দূর করার প্রথম পদক্ষেপ কে গ্রহণ করেন?
ক. রাজা এডওয়ার্ড খ. রানি এলিজাবেথ
গ. রাজা ৩য় এডওয়ার্ড ঘ. উইলিয়ামস
২। ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কত সালে সিংহাসনে আরোহণ করেন?
ক. ১৫৫৫ খ. ১৫৫৬ গ. ১৫৫৭ ঘ. ১৫৫৮
৩। কত সালে প্রণীত আইনকে এলিজাবেথীয় দরিদ্র আইন হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. ১৬০১ সালে খ. ১৬০৬ সালে
গ. ১৬১১ সালে ঘ. ১৬২৫ সালে
৪। ৪৩তম এলিজাবেথ বলা হয় কাকে?
ক. ১৬০১ সালের দরিদ্র আইনকে
খ. ১৮৩৪ সালের দরিদ্র আইনকে
গ. ১৮৪৮ সালের দরিদ্র আইনকে
ঘ. ১৯০৫ সালের দরিদ্র আইনকে
৫। ১৮৩৪ সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে ‘দরিদ্র জেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?
ক. জন ব্রিড স্যামনার খ. রিচার্ড ওয়েস্টলার
গ. এডউইন চ্যাডউইক ঘ. কার্ল মার্ক্স
৬। ১৯০৫ সালের রাজকীয় কমিশনের সভাপতি ছিলেন কে?
ক. লর্ড মাউন্ট ব্যাটেন খ. লর্ড জজ হ্যামিলটন গ. লর্ড কর্নওয়ালিস ঘ. লর্ড জর্জ হার্ডিঞ্জ
৭। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা?
ক. ১৮৩৪ সালের দরিদ্র আইন
খ. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন
গ. ১৯৪২ সালের বিভারিজ রিপোর্ট
ঘ. ১৯৮৫ সালের আইন দ্বারা
৮। বিভারিজ রিপোর্ট প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?
ক. ৫টি খ. ৯টি গ. ৬টি ঘ. ১০টি
৯। বিভারিজ রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. পারিবারিক নিরাপত্তা খ. সামাজিক নিরাপত্তা গ. শ্রমিকদের নিরাপত্তা ঘ. বৃদ্ধদের নিরাপত্তা
১০। এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক. COS খ. NASW গ. AASW ঘ. CSWE
১১। সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান?
ক. COS খ. CSWE গ. NASW ঘ. AASW
১২। COS হলো—
ক. Community Organization Strategy
খ. Charity Organization Society
গ. Client of Success
ঘ. Community Organization Society
১৩। পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটে—
ক. ফরাসি বিপ্লবের পর খ. রুশ বিপ্লবের পর
গ. শিল্প বিপ্লবের পর ঘ. প্রথম বিশ্বযুদ্ধের পর
১৪। The survey পত্রিকাটি কত সাল পর্যন্ত প্রকাশিত হয়?
ক. ১৮৯১ সাল খ. ১৮৯৭ সাল
গ. ১৯১০ সাল ঘ. ১৯৫২ সাল
১৫। কোন বিষয়টিকে আধুনিক যুগের আরম্ভকাল হিসেবে বিবেচনা করা হয়?
ক. কৃষির উন্নয়ন খ. শিক্ষার বিস্তার
গ. শিল্প বিপ্লব ঘ. সমাজকর্মের বিকাশ
১৬। দরিদ্র আইন বলতে বোঝায়—
i. ভিক্ষুক, ভবঘুরে ও দুস্থ কল্যাণে প্রণীত আইন
ii. বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন
iii. দরিদ্রদের শ্রেণীকরণ করে সহায়তা, কর্মসংস্থান ও প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধানসংবলিত আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৭। বিভারিজ রিপোর্টের ভিত্তিতে প্রণীত হয়—
i. বিমা আইন-১৯৪৬
ii. জাতীয় স্বাস্থ্যসেবা আইন-১৯৪৬
iii. জাতীয় সাহায্য আইন-১৯৪৮
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর