সমাজকল্যাণে মাস্টার্স ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্স কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে। যেসব শিক্ষার্থী সমাজকল্যাণে মাস্টার্স কোর্সে ভর্তি হতে চান, তাঁদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলোয় দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল নিয়ে পাস করতে হবে। আর সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের সমাজকল্যাণ বা সমাজকর্ম বিষয়ে চার বছরের কোর্সে পাস হতে হবে। আর সমাজকল্যাণ বা সমাজকর্মে মাস্টার্স পর্যায়ে প্রথম পর্বে পাস হলেও তাঁরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ইনস্টিটিউট থেকে ৫০০ টাকা দিয়ে এই কোর্সে আবেদনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে ইনস্টিটিউটে জমা দিতে হবে। এই কোর্সের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ তারিখ বিকেল সাড়ে তিনটায়। বিস্তারিত তথ্যের জন্য ফোন: ৮৬২২৮৬০, ৯৬৭০৪১২ ই-মেইল: [email protected] ওয়েব: www.univdhaka.edu