সমাজবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। খাসিয়ারা কোথায় বাস করে?
ক. কুমিল্লা খ. সিলেট গ. রাজশাহী ঘ. রাঙ্গামাটি
উত্তর: খ. সিলেট
২। সাঁওতাল গ্রামপ্রধানকে কী বলে?
ক. পরগনায়েত খ. কুলি
গ. মাঝি ঘ. কারবারি
উত্তর: গ. মাঝি
৩। মনিপুরীদের জনপ্রিয় নৃত্যের নাম হলো—
ক. লাই হারাউবা খ. নোকনা
গ. লাহিং ঘ. নংবা
উত্তর: ক. লাই হারাউবা
৪। খাসিয়া সমাজ কয়টি গোত্রে বিভক্ত?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: খ. চারটি
৫। বছরের প্রধান ফসল তোলার সময় সাঁওতালদের পূজা অনুষ্ঠানের নাম কী?
ক. সাংমাক খ. বড়াই
গ. সংসারেক ঘ. সোহরাই
উত্তর: ঘ. সোহরাই
৬। বাহা উৎসব পালন করে কারা?
ক. চাকমারা খ. সাঁওতালরা
গ. গারোরা ঘ. মনিপুরীরা
উত্তর: খ. সাঁওতালরা
৭। মনিপুরীদের সমাজ সংগঠন হলো—
ক. মিজি খ. মৈথেই গ. মাইতে ঘ. এগেট
উত্তর: খ. মৈথেই
৮। খাসিয়ারা পূজার সময় সাধারণত উৎসর্গ করে—
i. ছাগল ii. কাঠবিড়ালি
iii. মুরগি
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৯। মগদের ধর্মগ্রন্থের নাম কী?
ক. সমুই খ. নংবা
গ. খাদুতুয়াং ঘ. মারুতস্তা
উত্তর: গ. খাদুতুয়াং
১০। বাংলা নববর্ষে সাংগ্রাই উৎসব পালন করে?
ক. মগরা খ. খাসিয়ারা
গ. সাঁওতালরা ঘ. চাকমারা
উত্তর: ক. মগরা
# সামা সাধারণত শাড়ি পরে। তার স্বামী লুঙ্গি পরে। সে পিতলের গয়না পরে এবং দুজনেই শরীরের বিভিন্ন স্থানে উলকি আঁকে।
১১। সামা কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. মগ খ. সাঁওতাল
গ. মনিপুরী ঘ. খাসিয়া
উত্তর: খ. সাঁওতাল
১২। ওই নৃগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এরা ভাত থেকে হাড়িয়া নামে একধরনের মদ তৈরি করে
ii. এরা হিন্দু ও খ্রিষ্টানধর্মে বিশ্বাস করে
iii. এদের ভাষা অস্ট্রো-এশীয় ভাষা গ্রুপের অন্তর্গত
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম