বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. মানুষের আদি সংগঠন কোনটি?
ক. রাষ্ট্র খ. সমাজ
গ. সম্প্রদায় ঘ. পরিবার
২. বিবাহ একটি সামাজিক—
ক. রীতি খ. প্রতিষ্ঠান
গ. সংগঠন ঘ. মূল্যবোধ
৩. ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?
ক. অণু পরিবার
খ. পিতৃবাস পরিবার
গ. মাতৃপ্রধান পরিবার
ঘ. বর্ধিত পরিবার
৪. পারিবারিক সম্পর্কে প্রাধান্য থাকে—
ক. যুক্তি খ. মূল্যবোধ
গ. বাস্তবতা ঘ. আবেগ
৫. বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি?
ক. জৈবিক খ. বৈবাহিক
গ. প্রথাগত ঘ. কাল্পনিক
৬. বাংলাদেশের সমাজে প্রচলিত—
i. ক্রস কাজিন বিবাহ
ii. বহির্বিবাহ
iii. বহুস্ত্রী বিবাহ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. বিবাহের গুরুত্ব রয়েছে—
i. সন্তানের বৈধতা দানের ক্ষেত্রে
ii. যোগ্য নাগরিক গঠনের ক্ষেত্রে
iii. নতুন সম্পর্ক গঠনের ক্ষেত্রে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. শহরের পরিবারগুলো হলো—
ক. ঐতিহ্যবাহী
খ. অতিথিপরায়ণ
গ. জ্ঞাতিভিত্তিক ঘ. সংস্কারমুক্ত
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও—
সীমা একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটু বিপদে পড়ে। পথিমধ্যে বয়স্ক এক ব্যক্তিকে নানা হিসেবে সম্বোধন করে তাঁর সাহায্য চায়। সেই থেকে বয়স্ক লোকটির সঙ্গে তার নানা-নাতিন সম্পর্ক গড়ে ওঠে।
৯. এটি কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক?
ক. জৈবিক খ. কাল্পনিক
গ. প্রথাগত ঘ. বৈবাহিক
১০. এ ধরনের জ্ঞাতি সম্পর্ক দেখা যায়—
ক. শহুরে সমাজে
খ. গ্রামীণ সমাজে
গ. বাঙালি সমাজে
ঘ. সকল সমাজে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম