সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। সমাজবিজ্ঞানী মর্গান জ্ঞাতি-সম্পর্কের রীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২। Ancient Society গ্রন্থের লেখক-
ক. ওয়েস্টার মার্ক খ. অগবার্ণ
গ. টেইলর ঘ. মর্গান
৩। জৈবিক সম্পর্কের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতি সম্পর্ক-কে বলেছেন?
ক. ম্যাকাইভার খ. রিভার্স
গ. ফকস ঘ. মর্গান
৪। উঁচু বর্ণের পাত্রের সঙ্গে নীচু বর্ণের পাত্রীর বিবাহ হলো—
ক. বহির্বিবাহ খ. অনুলোম বিবাহ
গ. প্রতিলোম বিবাহ
ঘ. বহির্গোত্র বিবাহ
৫। সমাজবিজ্ঞানী মর্গানের মতে, প্রথম ধাপের পরিবার কোনটি?
ক. পুনালুয়ান পরিবার
খ. একক পরিবার
গ. অবাধ যৌনাচার
ঘ. কনস্যাঙ্গুইন পরিবার
৬। ক্লাস সহপাঠী কেমন জ্ঞাতি?
ক. কাল্পনিক খ. জৈবিক
গ. প্রথাগত ঘ. দত্তক
৭। কোন ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক থেকে বর্তায়?
ক. মাতৃপ্রধান খ. মাতৃবাস
গ. মাতৃসূত্রীয় ঘ. দ্বৈতবাস
৮। আধুনিক সমাজে লক্ষণীয়—।
ক. বিষম কাজিন বিবাহ
খ. অন্তর্গোত্র বিবাহ
গ. লেভিরেট বিবাহ
ঘ. রোমান্টিক বিবাহ
৯। পরিবারের ক্ষেত্রে কোনটি সঠিক?
i. পরিবার আদি সংগঠন
ii. পরিবার সর্বজনীন সংগঠন
iii. পরিবার সমাজের ক্ষুদ্রতম একক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম