বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১ ও ২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. ডি সুজা খ. এ কে নাজমুল করিম
গ. অনুপম সেন ঘ. আনোয়ার উলাহ্ চৌধুরী
২। জনসংখ্যার বিন্যাস ও স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন অংশে আলোচিত হয়?
ক. নগর সমাজবিজ্ঞান
খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. সামাজিক জনবিজ্ঞান
ঘ. পরিবারের সমাজবিজ্ঞান
৩। কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল?
ক. ভাষা আন্দোলন খ. চিরস্থায়ী বন্দোবস্ত
গ. ফরাসি বিপ্লব ঘ. সমাজতান্ত্রিক বিপ্লব
৪। সমাজবিজ্ঞান—
i. বস্তুনিষ্ঠ বিজ্ঞান
ii. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
iii. সামাজিক বিজ্ঞান
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত কোনটি?
i. সামাজিক সমস্যা ii. সামাজিক পরিবর্তন
iii. সমাজতাত্ত্বিক মতবাদ
কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। প্লেটো কোন দেশের দার্শনিক?
ক. জার্মান খ. ফ্রান্স গ. রোমানিয়া ঘ. গ্রিক
৭। The Prince গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৫১৩ খ. ১৫২৩ গ. ১৫৩৩ ঘ. ১৫৪৩
৮। ভিকো সমাজ বিবর্তনে কয়টি যুগের কথা বলেছেন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৯। Positive Philosophy কয় খণ্ডে প্রকাশিত হয়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
১০। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের—
ক. বিষয় খ. ফলাফল গ. ভিত্তি ঘ. তত্ত্ব
১১। সমগ্রকের প্রতিনিধিত্বশীল অংশকে বলে—
ক. নমুনা খ. পরীক্ষণ গ. তথ্য ঘ. ঘটনা
# সালামত সাহেব বড় ব্যবসায়ী। তিনি সমাজে প্রভাবশালী ব্যক্তি। তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় একশ কর্মচারী কাজ করেন। তিনি দিন দিন ব্যবসায় উন্নতি করছেন।
১২। অগাস্ট কোঁতের মতে সালামত সাহের কোন যুগের অধিবাসী?
ক. ধর্মকেন্দ্রিক যুগ খ. অধিবিদ্যাগত যুগ
গ. দৃষ্টবাদী যুগ ঘ. ধনতান্ত্রিক যুগ
১৩। উক্ত যুগের ক্ষেত্রে সঠিক তথ্য—
i. সমাজে যোদ্ধাদের প্রভাব কম
ii. সমাজে বিজ্ঞানীদের প্রভাব বেশি
iii. সমাজে পরিচালিত হবে বিশ্বাস ও প্রথার ভিত্তিতে।
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম