বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। সম্প্রদায়ের ভিত্তি কোনটি?
ক. সহযোগিতা খ. নৈতিকতা
গ. বিশ্বাস ঘ. এলাকা
২। Society and Culture গ্রন্েথর লেখক কে?
ক. সামনার খ. রবার্টসন
গ. মেরিল ঘ. ডুর্খেইম
৩। অবশ্যপালনীয় লোকরীতি কয় ধরনের হতে পারে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. কোনোটি নয়
৪। সমাজবিজ্ঞানী হার্টারলারের মতে প্রতিষ্ঠান কয় প্রকার?
ক, ছয় খ, সাত গ, আট ঘ, নয়
৫। সমাজে আছে—
ক. সমরূপতা খ. সমভাবাপন্নতা
গ. সংঘবদ্ধতা ঘ. মৌলিকতা
৬। Social and Cultural Dynamics গ্রন্েথর লেখক কে?
ক. কার্ল মার্ক্স খ. স্পেন্সার
গ. প্যারেটো ঘ. সরোকিন
৭। কার্ল মার্ক্স সমাজের কত ধরনের কথা বলেছেন?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
৮। লোকাচার শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. জিন্সবার্গ খ. স্পেন্সার
গ. টেইলর ঘ. সামনার
৯। লোকাচারের ভূমিকা রয়েছে—
ii. সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে
ii. সামাজিক সংহতি রক্ষার ক্ষেত্রে
iii. সামাজিক শৃঙ্খলা রক্ষায়
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০। শ্রমিক সংঘ হলো—
ক. অস্থায়ী দল খ. স্বল্পকাল স্থায়ী দল
গ. মুখ্য দল ঘ. গৌণ দল
১১। প্রথার ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. এটি সব সমাজে বিদ্যমান
ii. এর পেছনে উদ্দেশ্য থাকে
iii. এটি মূল্যবোধভিত্তিক
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. গ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম