সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
১. সামাজিক পরিবর্তনকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন বলেছে কে?
ক. রবার্টসন খ. জিন্সবার্গ গ. রস ঘ. গিলিন
২. স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন?
ক. জেমস ওয়াট খ. ফ্যারাডে
গ. বেয়ার্ড ঘ. ফ্লেমিং
৩. বাংলাদেশে বিগত দশকের তুলনায় শিক্ষার হার বেড়েছে—এর দ্বারা মূলত হয়েছে?
ক. পরিবর্তন খ. উন্নয়ন গ. প্রগতি ঘ. বিবর্তন
4. নোয়াখালীর সোন্দুলপুর এলাকায় সম্প্রতি একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হওয়ায় সেখানে মানুষের কর্মসংস্থান বেড়েছে। সোন্দুলপুর-বাসীর সামাজিক পরিবর্তনে ভূমিকা রেখেছে—
ক. জৈবিক উপাদান খ. জনসংখ্যার পরিবর্তন
গ. প্রযুক্তিগত পরিবর্তন ঘ. ভৌগোলিক উপাদান
৫. কার্ল মার্ক্স সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন—
ক. কাঠামোর ওপর খ. দ্বন্দ্বের ওপর
গ. ভাবের ওপর ঘ. সম্পদের ওপর
৬. কার্ল মার্ক্স সমাজব্যবস্থাকে কয়টি স্তরে ভাগ করেন?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৭. এলিট সম্পর্কিত ধারণা দেন কে?
ক. ডুর্খেইম খ. ওয়েবার গ. মার্টন ঘ. প্যারেটো
৮. বিবর্তন প্রত্যয়টি ব্যবহূত হয় মূলত—
ক. সমাজের ক্ষেত্রে খ. জীবজগতের ক্ষেত্রে
গ. রাজনীতির ক্ষেত্রে ঘ. ভৌগোলিক ক্ষেত্রে
বাংলাদেশে সম্প্রতি নারী শিক্ষার হার বেড়েছে। নারীরা চাকরি, বাবসা-বাণিজ্য ও নানা কাজে আত্মনিয়োগ করছে। এতে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।
৯. বাংলাদেশে মূলত কী হচ্ছে?
ক. উন্নয়ন খ. পরিবর্তন গ. প্রগতি ঘ. বিবর্তন।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজ বিজ্ঞান ১ম পত্র
১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম