সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ৪০; সময়: ৪০ মিনিট
১। Logos শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. গ্রিক খ. লাতিন গ. ব্রিটিশ ঘ. ইংরেজি
২। The Prince গ্রন্থের লেখক কে?
ক. প্লেটো খ. এরিস্টটল
গ. ম্যাকিয়াভেলি ঘ. ভিকো
৩। ইগো হলো—
ক. অবিবেচক প্রবৃত্তি খ. বাস্তব প্রবৃত্তি
গ. নৈতিক প্রবৃত্তি ঘ. জৈবিক প্রবৃত্তি
৪। সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব রয়েছে—
i. সমাজের বাস্তবতা অনুধাবনের ক্ষেত্রে
ii. পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে
iii. সামাজিক সচেতনতা জাগ্রত করতে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক. তথ্য সংগ্রহ
খ. সঠিকতা ও যথার্থতা যাচাই
গ. সমস্যা নির্বাচন ঘ. অনুকল্প প্রণয়ন
৬। নমুনা হলো সমগ্রকের—
ক. ক্ষুদ্র অংশ খ. বিশেষ অংশ গ. পুরো অংশ ঘ. প্রতিনিধিত্বশীল অংশ
৭। কোন পদ্ধতিতে সাধারণত গৌণ তথ্য ব্যবহূত হয়?
ক. জরিপ পদ্ধতিতে খ. ঐতিহাসিক পদ্ধতিতে
গ. পর্যবেক্ষণ পদ্ধতিতে
ঘ. পরীক্ষণ পদ্ধতিতে
৮। ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের বয়স হবে কত বছর?
ক. ৪০ বছর খ. ১০০ বছর
গ. ১২০ বছর ঘ. ৯০ বছর
৯। সামাজিক পরিবর্তন সম্পর্কে এলিট তত্ত্ব প্রদান করেন?
ক. ডুর্খেইম খ. স্পেন্সার
গ. খালদুন ঘ. প্যারেটো
১০। সামাজিক সংহতি কম থাকলে কোন আত্মহত্যা হয়?
ক. আত্মকেন্দ্রিক খ. পরার্থমূলক
গ. নৈরাজ্যমূলক ঘ. অদৃষ্টবাদী
# উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সায়মার বাবা দেশের নামকরা বিজ্ঞানী. তিনি সমাজে বিশেষ মর্যাদা ও গুরুত্ব পেয়ে থাকেন. তার মতো সমাজে শিল্পপতিরাও এ মর্যাদা ভোগ করেন।
১১। সায়মার বাবা অগাস্ট ক্যোঁত্ বর্ণিত কোন স্তরের সদস্য?
ক. ধর্মকেন্দ্রিক স্তর খ. অধিবিদ্যাগত স্তর
গ. দৃষ্টবাদী স্তর ঘ. প্রগতির স্তর
১২। ওই স্তরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. সমাজ পরিচালিত হবে যুক্তির ভিত্তিতে
ii. এটি হবে শিল্প সমাজের অনুরূপ
iii. সমাজে যোদ্ধাদের অধিপত্য থাকবে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৪। সমাজ বিবর্তনে কার্ল মার্ক্স বর্ণিত সর্বশেষ ধাপ কোনটি?
ক. পুঁজিবাদ খ. সামন্তবাদ
গ. সমাজতন্ত্র ঘ. শিল্পতন্ত্র
১৫। সংস্কৃতি হলো—
i. জীবন প্রণালি ii. মানুষের সৃষ্টিকর্ম
iii. মানুষের অর্জিত আচরণ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। কোনটি বস্তুগত সংস্কৃতি—
ক. দক্ষতা খ. সংগীত গ. সাহিত্য ঘ. বই
১৭। ট্রেড ইউনিয়ন হলো—
ক. গৌণ দল খ. মুখ্য দল
গ. অন্তর্বর্তী দল ঘ. প্রাথমিক দল
১৮। বাঙালি সমাজে বিয়ের পর অলংকার পরা হলো—
ক. আদর্শ খ. ধ্যানধারণা গ. প্রথা ঘ. লোকরীতি
১৯। ঐতিহ্যবাহী হিন্দু সমাজে কয়টি বর্ণ দেখা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২০। সুমন ব্যাংকের ম্যানেজারের চাকরি ছেড়ে দিয়ে অধ্যাপনা পেশায় যোগ দিলেন— তার ক্ষেত্রে হয়েছে?
ক. আনুভূমিক গতিশীলতা
খ. উলম্ব গতিশীলতা
গ. ঊর্ধ্বমুখী গতিশীলতা
ঘ. অধোমুখী গতিশীলতা
২১। সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন কোনটি?
ক. রাষ্ট্র খ. ধর্ম গ. বিদ্যালয় ঘ. পরিবার
২২। History of Human Marriage নামক গ্রন্থের লেখক কে?
ক. মর্গান খ. ওয়েস্টারমার্ক
গ. ম্যালিনস্কি ঘ. স্পেন্সার
# উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিজান সাহেব তাঁর ছোট বোন সীমাকে খুব ভালোবাসেন. তাঁদের এ সম্পর্ক আরও বৃদ্ধি করতে তিনি তাঁর মেয়েকে ছোট বোনের ছেলের সঙ্গে বিয়ে দিলেন।
২৩। এ ধরনের বিবাহকে বলা হয়—
ক. প্যারালাল কাজিন বিবাহ
খ. ক্রস কাজিন বিবাহ
গ. লেভিরেট বিবাহ ঘ. সরোগেট বিবাহ
২৪। সমাজে এ ধরনের বিবাহের কারণ হলো—
i. সন্তানদের নিজেদের মধ্যে রাখা
ii. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা
iii. জ্ঞাতি সম্পর্ক টিকিয়ে রাখা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫। পরিবারের উত্পত্তি নিয়ে বিবর্তনবাদী তত্ত্ব দেন কে?
ক. কার্ল মার্ক্স খ. টেইলর
গ. মর্গান ঘ. ডুর্খেইম
২৬। সামার মা পরিবারের সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন. তাঁদের পরিবার হলো—
ক. নয়াবাস পরিবার খ. মাতৃসূত্রীয়
গ. একক পরিবার ঘ. মাতৃপ্রধান পরিবার
২৭। জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব রয়েছে—
i. অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে
ii. নেতৃত্ব গঠনের ক্ষেত্রে
iii. আত্মীয়তার সম্পর্ক তৈরির ক্ষেত্রে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দরিদ্র কৃষক করিমের ঘর গোলপাতা দিয়ে তৈরি. কেননা তাঁদের এলাকায় গোলপাতার আধিক্য রয়েছে।
২৮। করিমের সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
ক. ভৌগোলিক উপাদান খ. বংশগতি
গ. সাংস্কৃতিক উপাদান ঘ. সামাজিক উপাদান
২৯। ওই উপাদানটি প্রভাব রাখে—
i. দৈহিক আকৃতির ওপর
ii. পোশাক-পরিচ্ছদের ওপর
iii. পেশার ওপর
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। এস্টেট প্রথা ছিল—
ক. আদিম যুগে খ. আধুনিক যুগে
গ. শিল্প যুগে ঘ. মধ্য যুগে
৩১। ইউরোপে দাস প্রথার ভিত্তি ছিল মূলত—
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. ধর্মীয় ঘ. অর্থনৈতিক
৩২। সানজিদার বাবা একটি মেডিকেল কলেজের ডাক্তার. তিনি সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে কোন স্তরের সদস্য?
ক. নিম্নবিত্ত খ. উচ্চবিত্ত
গ. মধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত
৩৩। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে ক্রিয়াবাদী তত্ত্ব দেন কে?
ক. কার্ল মার্ক্স খ. মাক্স ওয়েবার
গ. ডেভিস ও মুর ঘ. ই বি টেইলর
৩৪। জেন্ডার হলো—
ক. প্রাকৃতিক বিভাজন
খ. সামাজিক বিভাজন
গ. ধর্মীয় বিভাজন ঘ. জৈবিক বিভাজন
৩৫। সম্পত্তিতে ব্যক্তিগত ধারণা সর্বজনীন রূপ লাভ করে কোন যুগে?
ক. আদিম যুগে খ. পশুপালন যুগে
গ. কৃষি যুগে ঘ. শিল্প যুগে
৩৬। আধুনিক সময়ে সামাজিকীকরণের ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাচ্ছে—
ক. পরিবারের খ. রাষ্ট্রের
গ. গণমাধ্যমের ঘ. সঙ্গী-সাথির
৩৭। রাষ্ট্রের উত্পত্তি নিয়ে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন—
ক. গিলিন খ. প্যারেটো
গ. ম্যালিনস্কি ঘ. রুশো
৩৮। শিক্ষার মৌলিক উদ্দেশ্য কোনটি?
i. সুপ্রবৃত্তির বিকাশ সাধন
ii. প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি
iii. ত্রুটিপূর্ণ মনোবৃত্তি সংশোধন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৯। বিচ্যুতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এটি সমাজের মূল্যবোধ ভঙ্গ করে
ii. এটি সমাজ কর্তৃক অবাঞ্ছিত
iii. এর জন্য প্রাতিষ্ঠানিক শাস্তির ব্যবস্থা রয়েছে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০. বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে. এর দ্বারা মূলত কোনটি নির্দেশ করে?
ক. উন্নয়ন খ. পরিবর্তন
গ. বিবর্তন ঘ. প্রগতি।
মডেল টেস্টটি তৈরি করেছেন-মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
# উত্তর ছাপা হবে আগামীকাল