সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। Socious শব্দের অর্থ কী?
ক. জ্ঞান খ. বিজ্ঞান গ. সমাজ ঘ. সংঘ
উত্তর: গ. সমাজ।
২। সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ সালে খ. ১৮৩৯ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৭৯৩ সালে
উত্তর: খ. ১৮৩৯ সালে।
৩। অগাস্ট কোঁত্ কোন দেশের দার্শনিক?
ক. ব্রিটেন খ. আমেরিকা গ. জার্মান ঘ. ফ্রান্স
উত্তর: ঘ. ফ্রান্স।
৪। ইবনে খালদুন কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মানি গ. তিউনিশিয়া ঘ. মরক্কো
উত্তর: গ. তিউনিশিয়া।
৫। সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত কোনটি?
i. সামাজিক সমস্যা ii. সামাজিক পরিবর্তন
iii. সমাজতাত্ত্বিক মতবাদ
কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
৬। সমাজবিজ্ঞানকে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছে কে?
ক. কার্ল মার্ক্স খ. এমিল ডুর্খেইম
গ. অগাস্ট কোঁত্ ঘ. ম্যাক্স ওয়েবার
উত্তর: খ. এমিল ডুর্খেইম
৭। জনসংখ্যার বিন্যাস ও স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন অংশে আলোচিত হয়?
ক. নগর সমাজবিজ্ঞান খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. সামাজিক জনবিজ্ঞান ঘ. পরিবারের বিজ্ঞান
উত্তর: গ. সামাজিক জনবিজ্ঞান
৮। কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল?
ক. ভাষা আন্দোলন খ. চিরস্থায়ী বন্দোবস্ত
গ. ফরাসি বিপ্লব ঘ. সমাজতান্ত্রিক বিপ্লব
উত্তর: গ. ফরাসি বিপ্লব
৯। সমাজবিজ্ঞান—
i. বস্তুনিষ্ঠ বিজ্ঞান ii. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
iii. সামাজিক বিজ্ঞান
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
১০। The Prince গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৫১৩ সালে খ. ১৫২৩ সালে
গ. ১৫৩৩ সালে ঘ. ১৫৪৩ সালে।
উত্তর: ক. ১৫১৩।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম