বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১. সামাজিক স্তরবিন্যাসের উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: গ. চারটি
২. এস্টেট প্রথায় সমাজে মূলত কয়টি শ্রেণি ছিল?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: খ. তিনটি
৩. ঐতিহ্যবাহী হিন্দুসমাজে কয়টি বর্ণ দেখা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: গ. চারটি
৪. এস্টেট বলতে কী বোঝানো হয়?
i. ভূসম্পত্তি কিংবা সামাজিক শ্রেণি
ii. অর্থনৈতিক গোষ্ঠী
iii. রাজনৈতিক গোষ্ঠী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৫. ক্ষত্রিয়রা মূলত কোন শ্রেণির?
ক. যোদ্ধা খ. ব্যবসায়ী
গ. শিক্ষিত ঘ. অভিজাত
সঠিক উত্তর: ক. যোদ্ধা
৬. বর্ণপ্রথার ক্ষেত্রে প্রযোজ্য—
i. অন্তর্গোত্র বিয়েভিত্তিক দল
ii. জন্মসূত্রে অর্জন করা যায়
iii. পেশার সাদৃশ্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৭. কোন সুলতান দাস থেকে সুলতান হয়েছিলেন?
ক. জাহাঙ্গীর খ. শাহজাহান
গ. ইলতুতমিশ ঘ. আকবর
সঠিক উত্তর: গ. ইলতুতমিশ
৮. শ্রেণির ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. এটি গতিশীল
ii. এটি উন্মুক্ত ব্যবস্থা
iii. এটি অর্জিত অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i
সঠিক উত্তর: গ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও—
নাজমা ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করেন। পুরুষের সমান কাজ করলেও মালিক তাঁকে পুরুষের চেয়ে কম মজুরি দেন।
৯. উদ্দীপকে কোন বৈষম্যকে নির্দেশ করা হয়েছে?
ক. অর্থনৈতিক বৈষম্য খ. প্রাকৃতিক বৈষম্য
গ. জেন্ডার বৈষম্য ঘ. উন্নয়ন বৈষম্য
সঠিক উত্তর: গ. জেন্ডার বৈষম্য
১০. ওই বৈষম্যের ভিত্তি হলো—
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. ধর্মীয় ঘ. প্রাকৃতিক
সঠিক উত্তর: ক. সামাজিক
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম