সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১. সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
ক. কার্ল মার্ক্স
খ. এমিল ডুর্খেইম
গ. অগাস্ট কোঁত্
ঘ. হার্বাট স্পেন্সার
সঠিক উত্তর: গ. অগাস্ট কোঁত্
২. সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ সালে খ. ১৮৩৯ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৭৯৩ সালে
সঠিক উত্তর: খ. ১৮৩৯ সালে
৩. অগাস্ট কোঁত্ কোন দেশের দার্শনিক?
ক. ব্রিটেন খ. আমেরিকা
গ. জার্মানি ঘ. ফ্রান্স
সঠিক উত্তর: ঘ. ফ্রান্স
৪. ইবনে খালদুন কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মানি
গ. তিউনেসিয়া ঘ. মরক্কো
সঠিক উত্তর: গ. তিউনেসিয়া
৫. সমাজবিজ্ঞানকে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন কে?
ক. কার্ল মার্ক্স
খ. এমিল ডুর্খেইম
গ. অগাস্ট কোঁত্
ঘ. ম্যাক্স ওয়েবার
সঠিক উত্তর: খ. এমিল ডুর্খেইম
৬. কে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. ডি সুজা খ. এ কে নাজমুল করিম
গ. অনুপম সেন ঘ. আনোয়ার উল্লাহ্ চৌধুরী
সঠিক উত্তর: খ. এ কে নাজমুল করিম
৭. জনসংখ্যার বিন্যাস ও স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন অংশে আলোচিত হয়?
ক. নগর সমাজবিজ্ঞান
খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. সামাজিক জনবিজ্ঞান
ঘ. পরিবারের সমাজবিজ্ঞান
সঠিক উত্তর: গ. সামাজিক জনবিজ্ঞান
৮. কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল?
ক. ভাষা আন্দোলন খ. চিরস্থায়ী বন্দোবস্ত
গ. ফরাসি বিপ্লব ঘ. সমাজতান্ত্রিক বিপ্লব
সঠিক উত্তর: গ. ফরাসি বিপ্লব
৯. সমাজবিজ্ঞান—
i. বস্তুনিষ্ঠ বিজ্ঞান
ii. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
iii. সামাজিক বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১০. সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত কোনটি?
i. সামাজিক সমস্যা
ii. সামাজিক পরিবর্তন
iii. সমাজতাত্ত্বিক মতবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১১. প্লেটো কোন দেশের দার্শনিক?
ক. জার্মানি খ. ফ্রান্স
গ. রোমানিয়া ঘ. গ্রিস
সঠিক উত্তর: ঘ. গ্রিস
১২. The Prince গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৫১৩ সালে খ. ১৫২৩ সালে
গ. ১৫৩৩ সালে ঘ. ১৫৪৩ সালে
সঠিক উত্তর: ক. ১৫১৩ সালে
১৩. ভিকো সমাজ বিবর্তনে কয়টি যুগের কথা বলেছেন?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: খ. তিনটি
১৪. Positive Philosophy কয় খণ্ডে প্রকাশিত হয়?
ক. তিন খণ্ডে খ. চার খণ্ডে
গ. পাঁচ খণ্ডে ঘ. ছয় খণ্ডে
সঠিক উত্তর: ঘ. ছয় খণ্ডে
প্রভাষক এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম