সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-২
১. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক. পর্যবেক্ষণ
খ. তথ্য সংগ্রহ
গ. সমস্যা নির্বাচন
ঘ. সত্যতা যাচাই
সঠিক উত্তর: গ. সমস্যা নির্বাচন
২. বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?
i. বস্তুনিষ্ঠতা
ii. নিয়মতান্ত্রিকতা
iii. নিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩. Science শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. গ্রিক খ. রোমান
গ. ইংরেজি ঘ. লাতিন
সঠিক উত্তর: ঘ. লাতিন
৪. বিজ্ঞানে কোনটির ভিত্তি নেই?
ক. যুক্তি খ. পরীক্ষা
গ. বিশ্বাস ঘ. তথ্য
সঠিক উত্তর: গ. বিশ্বাস
৫. নৃবিজ্ঞানীরা বেশি ব্যবহার করেন কোন পদ্ধতি?
ক. ঐতিহাসিক পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
গ. তুলনামূলক পদ্ধতি
ঘ. কেসস্টাডি পদ্ধতি
সঠিক উত্তর: ঘ. কেসস্টাডি পদ্ধতি
৬. সমগ্রকের প্রতিনিধিত্বশীল অংশকে কী বলে?
ক. চলক খ. নমুনা
গ. ধারণা ঘ. প্রত্যয়
সঠিক উত্তর: খ. নমুনা
৭. নৃতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করেন—
ক. ইবনে খালদুন
খ. অগাস্ট কোঁত্
গ. ডুর্খেইম
ঘ. ম্যালিনোস্কি
সঠিক উত্তর: ঘ. ম্যালিনোস্কি
৮. কোন পদ্ধতিতে গবেষককে দীর্ঘদিন ধরে গবেষণাধীন জনগোষ্ঠীর সঙ্গে থাকতে হয়?
ক. জরিপ পদ্ধতিতে
খ. প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতিতে
গ. তুলনামূলক পদ্ধতিতে
ঘ. কেসস্টাডি পদ্ধতিতে
সঠিক উত্তর: খ. প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতিতে
৯. কোন পদ্ধতিতে সাধারণত প্রশ্নপত্র কৌশল প্রয়োগ করা হয়?
ক. ঐতিহাসিক পদ্ধতি
খ. তুলনামূলক পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি
ঘ. কেসস্টাডি পদ্ধতি
সঠিক উত্তর: গ. জরিপ পদ্ধতি
১০. বৈজ্ঞানিক পদ্ধতির সর্বশেষ ধাপ হলো—
ক. কল্পনা প্রণয়ন
খ. ভবিষ্যদ্বাণী
গ. যথার্থতা যাচাই
ঘ. তথ্যের শ্রেণিবিন্যাস
সঠিক উত্তর: খ. ভবিষ্যদ্বাণী
# নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালাম সাহেব একজন সাংবাদিক। তিনি দেশের মাদকাসক্ত লোকদের নিয়ে প্রতিবেদন তৈরি করছেন। এ জন্য তিনি কয়েকজন মাদকাসক্ত লোক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
১১. সালাম সাহেবের ব্যবহূত পদ্ধতি তোমার পাঠ্যবইয়ের কোন পদ্ধতির সঙ্গে মিল রয়েছে?
ক. সামাজিক জরিপ
খ. পর্যবেক্ষণ
গ. ঘটনা অনুসন্ধান
ঘ. পরীক্ষণ
সঠিক উত্তর: গ. ঘটনা অনুসন্ধান
১২. এই পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. নমুনার আকৃতি ছোট হয়
ii. সমাজ গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহূত হয়
iii. ক্ষুদ্র বিষয় সম্পর্কে জেনে বৃহত্ বিষয়ে ধারণা অর্জন করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
১৩. দর্শন পদ্ধতির মূল বিষয় হলো—
ক. অনুসরণ খ. অন্তর্দৃষ্টি
গ. পর্যবেক্ষণ
ঘ. অবলোকন
সঠিক উত্তর: খ. অন্তর্দৃষ্টি
১৪. গবেষণাধীন গোটা বিষয়কে বলা হয়—
ক. নমুনা খ. অনুকল্প
গ. সমগ্রক ঘ. চলক
সঠিক উত্তর: গ. সমগ্রক
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম