সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১। সবচেয়ে প্রাচীন সমাজবিজ্ঞানী কে?
ক. অগাস্ট ক্যোঁত্ খ. হার্বার্ট স্পেন্সার গ. ইবনে খালদুন ঘ. কার্ল মার্ক্স
সঠিক উত্তর: গ. ইবনে খালদুন
২। ম্যাক্স ওয়েবারের মতে, কোন ধর্মের মূল্যবোধের সঙ্গে পুঁজিবাদের উদ্ভব সম্পৃক্ত?
ক. ইসলাম খ. শিখ গ. প্রোটেস্টান্ট ঘ. খ্রিষ্টান
সঠিক উত্তর: গ. প্রোটেস্টান্ট
৩। The Communist Manifesto কার লেখা?
ক. এমিল ডুর্খেইম খ. হার্বার্ট স্পেন্সার গ. ম্যাক্স ওয়েবার ঘ. কার্ল মার্ক্স
সঠিক উত্তর: ঘ. কার্ল মার্ক্স
৪। মার্ক্স কোন শ্রেণির বিচ্ছিন্নতাবোধের কথা বলেছেন?
ক. আমলা শ্রেণির খ. বুদ্ধিজীবী শ্রেণির
গ. শ্রমিক শ্রেণির ঘ. অশিক্ষিত শ্রেণির
সঠিক উত্তর: গ. শ্রমিক শ্রেণির
৫। মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন। ডুর্খেইমের ধারণা মতে, এটি কোন ধরনের মৃত্যু?
ক. আত্মকেন্দ্রিক খ. অদৃষ্টবাদী গ. নৈরাজ্যমূলক ঘ. পরার্থবাদী
সঠিক উত্তর: ঘ. পরার্থবাদী
৬। ইবনে খালদুনের মতে, কোন সমাজে সংহতি বেশি থাকে?
ক. আরব সমাজে খ. উপজাতীয় সমাজে
গ. আদিম সমাজে ঘ. ক্ষুদ্র সমাজে
সঠিক উত্তর: খ. উপজাতীয় সমাজে
৭। হার্বার্ট স্পেন্সার হলেন—
ক. বিবর্তনবাদী খ. ক্রিয়াবাদী গ. বস্তুবাদী ঘ. ভাববাদী
সঠিক উত্তর: ক. বিবর্তনবাদী
৮। যান্ত্রিক সংহতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. শ্রম বিভাজন প্রকট ii. সমাজে বৈসাদৃশ্য কম
iii. গোষ্ঠীর প্রাধান্য বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
৯। ইবনে খালদুনের মতে, একটি রাষ্ট্রের আয়ুষ্কাল হবে—
ক. ১০০ বছর খ. ১২০ বছর গ. ১৪০ বছর ঘ. ১৮০ বছর
সঠিক উত্তর: খ. ১২০ বছর
১০। অগাস্ট ক্যোঁতের ধারণা মতে, সামাজিক স্থিতিশীলতার উদাহরণ কোনটি?
ক. সামাজিকীকরণ খ. সমাজকাঠামো গ. প্রগতি ঘ. উন্নয়ন
সঠিক উত্তর: খ. সমাজকাঠামো
১০। অগাস্ট ক্যোঁত্ কোন দেশের নাগরিক ছিলেন?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. জার্মানি গ. ইতালি ঘ. ফ্রান্স
সঠিক উত্তর: ঘ. ফ্রান্স
১১। দৃষ্টবাদের জনক বলা হয় কাকে?
ক. কার্ল মার্ক্স খ. ইবনে খালদুন গ. অগাস্ট কোঁত্ ঘ. এমিল ডুর্খেইম
সঠিক উত্তর: গ. অগাস্ট ক্যোঁঁত্
১২। আমলাতন্ত্রের জনক কে?
ক. কার্ল মার্ক্স খ. ইবনে খালদুন গ. অগাস্ট ক্যোঁঁত্ ঘ. ম্যাক্স ওয়েবার
সঠিক উত্তর: ঘ. ম্যাক্স ওয়েবার
১৩। ডুর্খেইম সামাজিক ঘটনাকে কয় ভাগে ভাগ করেন?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
সঠিক উত্তর: ক. ২ ভাগে
১৪। মার্ক্সের মতে, মৌল কাঠামো কোনটি?
ক. সমাজনীতি খ. রাজনীতি গ. অর্থনীতি ঘ. সংস্কৃতি
সঠিক উত্তর: গ. অর্থনীতি
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম