*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৬
৮। নদীর পাশে কেন সভ্যতা গড়ে ওঠে?
i. নদীতে মাছ শিকার করা যায় বলে
ii. জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য
iii. কৃষিতে জলসেচ করা যায় বলে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। বর্ণবাদীদের মতে কারা উত্কৃষ্ট?
ক. যারা শ্বেতবর্ণের খ. যারা বাদামি বর্ণের
গ. যারা কৃষ্ণবর্ণের ঘ. যারা উন্নত বর্ণের
১০। গ্রামে সেচপাম্প আসায় সামাদ মিয়া আগের মতো বর্ষা মৌসুমে আমন ধান চাষ না করে এখন শীতকালে ইরি ধান চাষ করে। তার জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হলো—
ক. ভৌগোলিক খ. বংশগতি
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
১১। বংশগতির মাধ্যমে বর্তিয়ে থাকে—
i. বুদ্ধিমত্তা ii. শারীরিক গড়ন iii. মেজাজ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। বংশগতির ধারক-বাহক হলো—
ক. ব্যক্তিত্ব খ. জিন গ. অ্যাসিড ঘ. হিমোগ্লোবিন
১৩। অপরাধের জন্য বংশগতিকে দায়ী করেছেন কে?
ক. গ্যালটন খ. লমব্রোসো
গ. পিয়ারসন ঘ. লাপোজ
অধ্যায়-৭
১। ইগো-সুপার ইগো সম্পর্কে ধারণা দেন কে?
ক. ডুর্খেইম খ. ফ্রয়েড গ. মিড ঘ. ওয়েবার
২। সমাজবিজ্ঞানী হার্বাট মিড শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে কয়টি পর্যায়ের কথা বলেন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩। বিশ্বায়নের মৌলিক বিষয় হলো—
i. পণ্যের অবাধ প্রবাহ ii. শ্রমের অবাধ প্রবাহ
iii. তথ্যের অবাধ প্রবাহ
কোনটি সঠিক উত্তর:
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। সামাজিকীকরণ হলো—
ক. প্রতিষ্ঠান খ. ব্যবস্থা গ. প্রক্রিয়া ঘ. সংগঠন
৫। শিশুর হঠকারিতার জন্য পিতা-মাতার কোন আচরণ দায়ী?
ক. প্রত্যাখ্যান খ. অতি প্রত্যাখ্যান
গ. নমনীয়তা ঘ. আগ্রাসন
৬। সামাজিকীকরণের প্রাথমিক বাহন হলো—
ক. ধর্ম খ. পরিবার গ. বিদ্যালয় ঘ. সঙ্গী-সাথি
৭। শিশুর ব্যক্তিত্বের ধরন নির্ভর করে—
ক. মনোভাবের ওপর খ. নমনীয়তার ওপর
গ. সংবেদনশীলতার ওপর
ঘ. সামাজিকীকরণের ওপর
৮। তথ্যপ্রযুক্তির প্রভাব রয়েছে—
i. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ii. শিক্ষাক্ষেত্রে
iii. সরকারের নানা কর্মকাণ্ডের ক্ষেত্রে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সায়মা সম্প্রতি একটি চলচ্চিত্র দেখল। চলচ্চিত্রটিতে নায়িকা নানা প্রতিকূলতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গেল এবং পুলিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করল। চলচ্চিত্রটি দেখার পর সে-ও নায়িকার মতো হতে চায়।
৯। সায়মার সামাজিকীকরণে কোন বাহনের ভূমিকা ফুটে উঠেছে?
ক. চিত্রকর্ম খ. গণমাধ্যম
গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. মূল্যবোধ
১০। আধুনিক সমাজে এ ধরনের বাহনের গুরুত্ব—
ক. কম খ. বেশি গ. নেই ঘ. নগণ্য
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
উত্তর
সমাজবিজ্ঞান ১ম পত্র
অধ্যায়-৬: ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. খ
অধ্যায়-৭: ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. খ