সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নাজমা ও সাদিকা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। নাজমার পঠিত বিষয় মানুষের রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা প্রসঙ্গে। একে রাষ্ট্র ও নাগরিক-সম্পর্কিত পাঠও বলা হয়। অন্যদিকে সাদিকার পঠিত বিষয় পরিবর্তনশীল সমাজ ও সামাজিক সম্পর্ক প্রসঙ্গে। দুজনের পঠিত বিষয় ভিন্ন, তবুও তারা পড়াশোনার নানা বিষয় নিয়ে একে অন্যকে সাহায্য-সহযোগিতা করে।
ক. Positive Philosophy গ্রন্থের লেখক কে?
খ. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’— ব্যাখ্যা করো।
গ. সাদিকার পঠিত বিষয়ের প্রকৃতি তুলে ধরো।
ঘ. নাজমা ও সাদিকার পঠিত বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, কথাটি বিশ্লেষণ করো।
উত্তর-ক
সমাজবিজ্ঞানী অগাস্ট ক্যোঁত্।

উত্তর-খ
সমাজবিজ্ঞানী ডুর্খেইমের মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজ বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের সমন্বয়। সমাজ সম্পর্কে জানতে হলে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে জানতে হবে। এসব প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পর্কে জানতে হবে। তাহলেই সমাজ সম্পর্কে জানা যাবে। তাই সমাজবিজ্ঞানকে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত।
উত্তর-গ
সাদিকা সমাজবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত। তাই এটি সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ নিয়ে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান অধ্যয়ন করতে অবশ্যই নির্দিষ্ট নিয়মনীতি ও পদ্ধতি অনুসরণ করে জ্ঞান আহরণ করা যায়। তাই সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক মর্যাদায় প্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানের অধ্যয়ন বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। একইভাবে জ্ঞান আহরণের ক্ষেত্রে সমাজবিজ্ঞান মূল্যবোধের বিষয়ে নিরপেক্ষ থাকে, বিধায় এটি মূল্যবোধনিরপেক্ষ বিজ্ঞান। কেননা সমাজবিজ্ঞান মূলত কোনো বিষয় বা ঘটনার কার্যকারণ অনুসন্ধান করে। এটি ভালো না খারাপ, উচিত কী অনুচিত, কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত, এসব বিষয়ে কোনো মতামত দেয় না। একই কারণে সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ জ্ঞানও বটে।
সমাজবিজ্ঞান মূলত সমাজসম্পর্কিত পাঠ। একই সঙ্গে সমাজের সঙ্গে সম্পৃক্ত মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক তথা সবদিক আলোচনা করে বলে একে সামগ্রিক পাঠও বলা হয়ে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত।
উত্তর-ঘ
সাদিকার পঠিত বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান আর নাজমার পঠিত বিষয় হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান জ্ঞানের আলাদা শাখা হলেও বিষয় দুটির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান উভয়েই সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত। উভয়টিই সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত হওয়ায় উভয় বিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। উভয় বিজ্ঞানই মানব আচরণ-সম্পর্কিত পাঠ বা অধ্যয়ন। তাই সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যেও যথেষ্ট
মিল রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, সরকার, নাগরিকতা প্রভৃতি। অন্যদিকে সমাজবিজ্ঞানও রাজনৈতিক সংগঠন হিসেবে রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি নিয়ে আলোচনা করে।
অন্যদিকে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজবিজ্ঞানের বিভিন্ন জ্ঞান ও সিদ্ধান্ত রাষ্ট্রবিজ্ঞানীদের সহায়তা করে, আবার একইভাবে রাষ্ট্রবিজ্ঞানীদের নানা সিদ্ধান্তও সমাজবিজ্ঞানীদের সাহায্য করে। এদিক থেকে জ্ঞানের এ দুটি শাখা একে অপরের পরিপূরক।
জ্ঞান আহরণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে মিল রয়েছে। ঐতিহাসিক পদ্ধতি, ঘটনা অনুসন্ধান পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি প্রভৃতি সমাজবিজ্ঞানে যেমন ব্যবহূত হয়, তেমনি রাষ্ট্রবিজ্ঞানেও ব্যবহূত হয়। এ দিক থেকে দুটি বিজ্ঞানই মৌলিক বিজ্ঞান হিসেবে স্বীকৃত। অন্যদিকে উভয় বিজ্ঞানই মানুষের আচরণ ও বিভিন্ন ঘটনার কার্যকারণ ব্যাখ্যার ক্ষেত্রে মূল্যবোধ নিরপেক্ষ থাকে জ্ঞান আহরণ করে। উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান যে সায়মা ও সাবরিনার পঠিত বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

প্রভাষক

এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম