বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-২
৫। অধিকাংশ ভাববাদী তাত্ত্বিকদের ব্যবহূত পদ্ধতি কোনটি?
ক. জরিপ খ. পর্যবেক্ষণ
গ. দার্শনিক ঘ. তুলনামূলক
৬। বিবর্তনের ধারায় সামাজিক অবস্থা পর্যালোচনার জন্য কোন পদ্ধতি বেশি উপযোগী?
ক. দার্শনিক খ. পর্যবেক্ষণ
গ. ঘটনা অনুসন্ধান ঘ. ঐতিহাসিক
৭। The Rules of Sociological Method লিখেছেন কে?
ক. ম্যাক্স ওয়েবার খ. ডুর্খেইম
গ. স্পেনসার ঘ. রবার্টসন
৮। গবেষণাধীন গোটা বিষয়কে কী বলে?
ক. নমুনা খ. উপাত্ত গ. অনুকল্প ঘ. সমগ্রক
৯। পর্যবেক্ষণ পদ্ধতি কারা বেশি ব্যবহার করেন?
ক. সাংবাদিকেরা খ. সমাজবিজ্ঞানীরা
গ. নৃবিজ্ঞানীরা ঘ. রাষ্ট্রবিজ্ঞানীরা
১০। কোন পদ্ধতিতে মূলত গৌণ তথ্য ব্যবহার করা হয়?
ক. জরিপ পদ্ধতি খ. পরীক্ষণ পদ্ধতি
গ. ঐতিহাসিক পদ্ধতি ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি
১১। সমগ্রকের প্রতিনিধিত্বশীল অংশকে বলে—
ক. নমুনা খ. পরীক্ষণ
গ. তথ্য ঘ. ঘটনা
১২। জিসবার্ট বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি স্তরের কথা বলেছেন?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
১৩। ভিকো ও ইনবে খালদুন ব্যবহার করেন—
ক. জরিপ পদ্ধতি খ. ঘটনা অনুসন্ধান পদ্ধতি গ. পরিসংখ্যান পদ্ধতি ঘ. দার্শনিক পদ্ধতি
অধ্যায়-৩
১। ‘সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ’ কার মত?
ক. কার্ল মার্ক্স খ. টেইলর
গ. কান্ট ঘ. ডুর্খেইম
২। শ্রেণিকক্ষ মূলত কিসের উদাহরণ?
ক. সমাজের খ. সম্প্রদায়ের
গ. দলের ঘ. সংঘের
৩। সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৪। সমাজবিজ্ঞানী হার্টারলারের মতে প্রতিষ্ঠান কয় প্রকার?
ক. ছয় খ. সাত গ. আট ঘ. নয়
৫। অবশ্যপালনীয় লোকরীতি কয় ধরনের হতে পারে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. কোনোটি নয়
৬। সমাজে আছে—
ক. সমরূপতা খ. সমভাবাপন্নতা
গ. সংঘবদ্ধতা ঘ. মৌলিকতা
৭। কার্ল মার্ক্স সমাজের কয়টি ধরনের কথা বলেছেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৮। কার্ল মার্ক্সের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর হলো—
ক. সমাজতন্ত্র খ. আদিম সাম্যবাদ
গ. পুঁজিবাদ ঘ. সামন্ততন্ত্র
৯। সভ্যতার উত্পত্তির সঙ্গে সম্পর্ক রয়েছে?
ক. মানবাধিকারের
খ. নগরের
গ. স্বাধীনতার
ঘ. গণতন্ত্রের
১০। শ্রমিক সংঘ হলো—
ক. অস্থায়ী দল খ. স্বল্পকাল স্থায়ী দল
গ. মুখ্য দল ঘ. গৌণ দল
১১। পাড়ার কিছু তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ করছে। তাদের এ কার্যক্রমকে বলা যায়?
ক. দল খ. সংঘ গ. সমাজ ঘ. প্রতিষ্ঠান
১২। লোকাচার শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. জিন্সবার্গ খ. স্পেন্সার
গ. টেইলর ঘ. সামনার
১৩। কোনটি অবস্তুগত সংস্কৃতি?
ক. বইপুস্তক খ. পোশাক-পরিচ্ছদ
গ. শিল্প-সাহিত্য ঘ. তথ্যপ্রযুক্তি
১৪। শিল্প সমাজের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. শ্রম বিভাজন
ii. শ্রেণিবৈষম্য
iii. ব্যক্তিস্বাধীনতা
ৃKvbwU mwVK?
কে. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সংস্কৃতি হলো—
i. পরিবর্তনশীল
ii. সামাজিক অবস্থা থেকে সৃষ্ট
iii. সামাজিক অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত
ৃকোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
উত্তর
সমাজবিজ্ঞান ১ম পত্র
অধ্যায়-২: ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ঘ
অধ্যায়-৩: ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ