সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-৪

১। জনগোষ্ঠীটিকে বলা যায়—

ক. সমাজ খ. সম্প্রদায় গ. সংঘ ঘ. প্রতিষ্ঠান 

২। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—

i. এটি মূলত সামাজিক ii. সর্বত্র লক্ষণীয়

iii. সমাজভেদে ভিন্ন

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩। জন্মগতভাবে ব্যক্তি কিসের সদস্য?

ক. সংঘের খ. বিদ্যালয়ের গ. সম্প্রদায়ের ঘ. প্রতিষ্ঠানের

৪। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. অর্থনৈতিক খ. ধর্মীয় গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক

৫। সমাজকাঠামো প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহার করেন কে?

ক. স্পেন্সার খ. কার্ল মার্ক্স গ. ডারউইন ঘ. বটোমুর

৬। কোনটি সমাজকাঠামোর উপাদান?

i. মূল্যবোধ ii. প্রতিষ্ঠান iii. চিত্তবিনোদন   

কোনটি সঠিক উত্তর?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৭। লোকাচারের তুলনায় লোকরীতি—

i. বেশি গুরুত্বপূর্ণ ii. বেশি স্থায়ী iii. বেশি সম্পৃক্ত

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৮। ‘দেশকে ভালোবাসা’ কী?

ক. লোকাচার খ. প্রথা গ. লোকরীতি ঘ. লোককথা

৯। সমাজবিজ্ঞানী সানমার দলকে কয় ভাগে ভাগ করেছেন?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

১০। Folkways অর্থ কী?

ক. প্রথা খ. লোকাচার গ. লোকরীতি ঘ. লোকসংগীত

১১। নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

ক. ব্যক্তিত্ব খ. পৌরাণিক কাহিনি গ. ধর্ম ঘ. শিল্পকলা

১২। সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন কোনটি?

ক. রাষ্ট্র খ. লোকাচার ও লোকরীতি গ. পরিবার ঘ. জনমত

১৩। সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা নেই—

ক. ধর্মের খ. জনমতের গ. সভ্যতার ঘ. প্রথার

চট্টগ্রামের হালদা নদীর পাশে একটি জনগোষ্ঠী বাস করে। একই মানসিকতা নিয়ে তারা নদী থেকে মত্স্য আহরণ করে জীবন ধারণ করে।

১৪। এদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

i. দ্বন্দ্বের তুলনায় সহযোগিতা বেশি ii. বৈচিত্র্য বেশি  

iii. জীবনধারণে অভিন্নতা লক্ষণীয় 

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-৫  

১। History of Human Marriage গ্রন্থের লেখক কে?

ক. টেইলর খ. ওয়েস্টারমার্ক গ. ডুর্খেইম ঘ. ওয়েবার

২। কোন ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক থেকে বর্তায়?

ক. মাতৃপ্রধান খ. মাতৃবাস গ. মাতৃসূত্রীয় ঘ. দ্বৈতবাস 

৩। জৈবিক সম্পর্কের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতি সম্পর্ক—কে বলেছেন?

ক. ম্যাকাইভার খ. রিভার্স গ. রবিন ফকস ঘ. মর্গান 

৪। Exogamy অর্থ কী?

ক. বহুবিবাহ খ. যৌথ বিবাহ 

গ. বহুপত্নী বিবাহ ঘ. বহির্গোত্র বিবাহ

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক

এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র

অধ্যায়-৪: ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ক    ১০. খ ১১. গ ১২. গ ১৩. গ     ১৪. গ

অধ্যায়-৫: ১. খ ২. গ ৩. খ ৪. ঘ