প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে কী বোঝো? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা উল্লেখ করো।
উত্তর:
ওয়্যারলেস কমিউনিকেশন:
ওয়্যারলেস কমিউনিকেশন শব্দের অর্থ হলো তারবিহীন যোগাযোগব্যবস্থা। অর্থাত্, যে যোগাযোগব্যবস্থায় কোনো তার বা কেবেলর সংযোগ ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা কোনো ফাইল স্থানান্তর বা রিসোর্স শেয়ারিংয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তাকে ওয়্যারলেস কমিউনিকেশন বলে।

ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা:
১. যেসব এলাকায় তার টানা জটিল, দুরূহ ও অর্থনৈতিকভাবে মোটেও সুবিধাজনক নয়, সেসব এলাকায় ওয়্যারলেস কমিউনিকেশন করা হয়।
২. বড় বড় পাহাড়-পর্বতবেষ্টিত দেশ অথবা নদী বা সাগর দ্বারা বিচ্ছিন্ন ভূখণ্ডের মধ্যে যোগাযোগের জন্য এই ওয়্যারলেস প্রযুক্তিই একমাত্র উপযুক্ত মাধ্যম।
৩. মোবাইল ফোনে যোগাযোগের জন্য এই প্রযুক্তি ব্যবহূত হয়।
৪. বিশ্বের সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে ভূপৃষ্ঠের সঙ্গে যোগাযোগ করে থাকে।
৫. ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করে নাসাসহ বিশ্বের সব মহাকাশে গবেষণাকেন্দ্র তাদের মহাকাশ অভিযান পরিচালনা করে।
৬. গভীর সমুদ্রে চলমান জাহাজগুলোর সঙ্গে যোগাযোগের জন্য এই প্রযুক্তি ব্যবহূত হয়।
৭. চলমান কোনো ব্যক্তি, যানবাহন অথবা দুর্যোগপূর্ণ স্থান, যেমন যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয়।
৮. হাইস্পিড ইন্টারনেট সংযোগে এটি ব্যবহূত হয়।
৯. স্যাটেলাইট টেলিভিশন কোম্পানিগুলো ব্রডকাস্টের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করে।
১০. ব্যবহারকারীরা চলমান অবস্থায় যোগাযোগ করতে পারে।
১১. তার বা কেব্ল না থাকায় তা চুরি হওয়ার আশঙ্কা নেই।
১২. তার বা কেব্ল না থাকায় ধারাবাহিক খরচ কম।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম