সমাজবিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

নিচের উদ্দীপক পড়ে উত্তর দাও।

কিশোরী সামা সম্প্রতি পড়াশোনায় অমনোযোগী। তার আচার-আচরণেও বেশ পরিবর্তন এসেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সে আগের মতো ভালো ব্যবহার করছে না।

১৩. সামার বিষয়টি মূলত কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়?

ক. রাষ্ট্রবিজ্ঞান খ. নৃবিজ্ঞান

গ. মনোবিজ্ঞান ঘ. জনবিজ্ঞান

১৪. উক্ত বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়েই—

i. মৌলিক বিজ্ঞান

ii. মানুষের সামাজিক দিক নিয়ে আলোচনা করে

iii. একে অপরের পরিপূরক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-৪

১. সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?

ক. সংস্কৃতি খ. ধর্ম

গ. রাষ্ট্র ঘ. সমাজ কাঠামো

২. সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—

i. এটি মূলত সামাজিক

ii. সর্বত্র লক্ষণীয়

iii. সমাজ ভেদে ভিন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩. জন্মগতভাবে ব্যক্তি কিসের সদস্য?

ক. সংঘের খ. বিদ্যালয়ের

গ. সম্প্রদায়ের ঘ. প্রতিষ্ঠানের

৪. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. অর্থনৈতিক খ. ধর্মীয়

গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক

৫. সমাজ কাঠামো প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহার করেন কে?

ক. স্পেন্সার খ. কার্ল মার্ক্স

গ. ডারউইন ঘ. বটোমুর

৬. কোনটি সমাজ কাঠামোর উপাদান?

i. মূল্যবোধ ii. প্রতিষ্ঠান

iii. চিত্তবিনোদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৩. গ ১৪. গ

অধ্যায় ৪: ১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ