সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১ ও ২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১ ও ২
১. অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
ক. আবুল ফজল খ. কৌটিল্য
গ. রামমোহন রায় ঘ. বাত্স্যায়ন
২. ১৮৫৭ সালে কোন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৭ খ. ১৯৫০ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৭
৪. বাংলার নবজাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন?
i. রাজা রামমোহন রায় ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. ড. নাজমুল করিম প্রথমে কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান ঘ. দর্শন
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন?
ক. ড. পেরী বেসাইনী
খ. ড. মার্গারেট এলিজাবেথ
গ. ড. এ কে নাজমুল করিম
ঘ. ড. হাফিজ জায়েদী
৭. সংস্কৃতি হলো—
i. মানুষের অর্জিত আচরণ ii. মানুষের সৃষ্টিকর্ম
iii. মানুষের জীবনপ্রণালি
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. বাংলায় প্রথম রাষ্ট্রীয় স্বাতন্ত্র্য লাভ করে কোন আমলে?
ক. পাল আমলে খ. সেন আমলে
গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
৯. বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কোনটি?
i. কৃষিভিত্তিক জীবন ও সংস্কৃতি
ii. প্রযুক্তির বহুবিদ ব্যবহার
iii. জ্ঞাতিভিত্তিক সামাজিক সম্পর্ক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. আঞ্চলিক ভাষার প্রাধান্য দেখা যায়—
ক. পাহাড়ি এলাকায় খ. গ্রামাঞ্চলে
গ. উত্তরাঞ্চলে ঘ. শহরাঞ্চলে
১১. Social Change গ্রন্থের লেখক কে?
ক. অগবার্ন খ. নিমকফ
গ. রবিন ফক্স ঘ. রবার্টসন
১২. বাংলাদেশের অনেক স্কুলে কম্পিউটার থাকলেও পরিচালনায় দক্ষ লোকের অভাবে এর সুফল পাওয়া যাচ্ছে না—এর কারণ কোনটি?
ক. রাজনৈতিক অস্থিরতা খ. সংস্কৃতির ব্যবধান
গ. অর্থনৈতিক পশ্চাত্পদতা
ঘ. সামাজিক প্রতিবন্ধকতা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১ ও ২
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম