২০১৫ সালের এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্ত্ততি-৯৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। Urban Sociology গ্রন্েথর লেখক কে?
ক. কোনিগ খ. শেপার্ড গ. মিনু মাসানি ঘ. কুইন
২। বাংলাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটে—
ক. তৃতীয় শতকে খ. পঞ্চম শতকে
গ. অষ্টম শতকে ঘ. নবম শতকে
৩। ২০১১ সালের শুমারি অনুযায়ী শহরাঞ্চলে শিক্ষার হার কত?
ক. ৬০.১৯% খ. ৫৬.১৭%
গ. ৬২.১৩% ঘ. ৬৬.৩০%
৪। গ্রামীণ মানুষ হলো—
ক. ধর্মপ্রাণ খ. আধুনিক
গ. ধর্মনিরপেক্ষ ঘ. যুক্তিনির্ভর
৫। গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্ক ভূমিকা রাখে—
i. রাজনৈতিক ক্ষেত্রে ii. অর্থনৈতিক ক্ষেত্রে
iii. সামাজিক ক্ষেত্রে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। বাংলাদেশে শহরে স্থানান্তর গমনের কারণ কোনটি?
i. জ্ঞাতিবন্ধন ii. নদীভাঙন iii. কর্মসংস্থান
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। শহরের সমাজে বিবাহবিচ্ছেদ—
ক. কম হয় খ. সচরাচর হয় না
গ. বেশি হয় ঘ. খুব বেশি হয়
৮। সাম্প্রতিক সময়ে গ্রামীণ সমাজে কোন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে?
i. যৌথ পরিবার ভেঙে অণু পরিবার
ii. স্তরবিন্যাসের ক্ষেত্রে ভূমির চেয়ে শিক্ষা গুরুত্ব পাচ্ছে
iii. ভূমিহীন কৃষি দিনমজুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। সায়মার বাবা সরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি কোন শ্রেণির সদস্য?
ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত
গ. নিম্নমধ্যবিত্ত ঘ. উচ্চমধ্যবিত্ত
১০। আজমল সাহেব বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকায় কলাম লেখা ছাড়াও টিভি টক শোয় অংশ নেন। আজমল সাহেব হলেন?
ক. শাসক এলিট খ. অশাসক এলিট
গ. ক্ষমতাশালী দল ঘ. চাপসৃষ্টিকারী দল।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম