সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। বাংলাদেশে জনসংখ্যা অনুযায়ী আয়তন—
ক. কম খ. বেশি গ. মোটামুটি ঘ. একই
সঠিক উত্তর: ক. কম
২। গ্রামের অনেক মা-বাবা তাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠায় না, কারণ—
ক. কুসংস্কার খ. সামাজিক বাধা
গ. দারিদ্র্য ঘ. রাজনৈতিক বাধা
সঠিক উত্তর: গ. দারিদ্র্য
৩। কাম্য জনসংখ্যা হবে—
i. সুস্বাস্থ্যের অধিকারী
ii. উত্কৃষ্ট জনসংখ্যা
iii. কর্মসংস্থানের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৪। মাদকের ক্ষেত্রে কোনটি সঠিক?
i. শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব রাখে
ii. আচরণে পরিবর্তন আনে
iii. আসক্তি তৈরি করে
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৫। কোন সমস্যাটি বাংলাদেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে?
ক. যৌতুক খ. নিরক্ষরতা গ. দারিদ্র্য ঘ. মাদকাসক্তি
সঠিক উত্তর: ঘ. মাদকাসক্তি
৬। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি?
i. বাল্যবিবাহ ii. পুত্রসন্তান লাভের স্পৃহা iii. বহুবিবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৭। অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে মূলত—
ক. পানিদূষণ হয় খ. মাটিদূষণ হয়
গ. বায়ুদূষণ হয় ঘ. শব্দদূষণ হয়
সঠিক উত্তর: খ. মাটিদূষণ হয়
৮। বাংলাদেশে প্রচ্ছন্ন বেকারত্ব রয়েছে—
ক. শিল্পে খ. কৃষিতে গ. উত্পাদনে ঘ. চিনিকলে
সঠিক উত্তর: খ. কৃষিতে
# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
ট্রাকচালক সালামের পাঁচ ছেলেমেয়ে। তার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও সে আরও সন্তান নিতে চায়। কেননা তার ধারণা, অধিক সন্তান জন্ম দিলে সংসারে উপার্জনক্ষম লোকের সংখ্যা বাড়বে।
৯। উদ্দীপকটি পড়ে জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি তুমি চিহ্নিত করবে?
ক. বেকারত্ব খ. দারিদ্র্য
গ. শিক্ষার অভাব
ঘ. জীবনযাত্রার নিম্নমান
সঠিক উত্তর: খ. দারিদ্র্য
১০। ওই বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এটি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা
ii. এটি সহজে সমাধান করা যায়
iii. এটি অন্যান্য সামাজিক সমস্যার কারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii.
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম