বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কুমিল্লা মডেল উদ্ভাবন করেন কে?
ক. নুরুন্নবী চৌধুরী খ. ফজলে হাসান
গ. এস এম ইসহাক ঘ. আখতার হামিদ খান
সঠিক উত্তর: ঘ. আখতার হামিদ খান
২। পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০ সালে খ. ১৯৫৩ সালে গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ক. ১৯৬০ সালে
৩। ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
সঠিক উত্তর: খ. ১৯৭২ সালে
৪। সামাজিক উন্নয়নের উদ্দেশ্য হলো—
i. সমবণ্টন নিশ্চিত করা ii. অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন
iii. জনগণের ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৫। কোনটি সামাজিক উন্নয়নের সূচক নয়?
ক. জাতীয় আয় খ. বেসরকারিকরণ গ. শিক্ষা ঘ. পয়োনিষ্কাশন
সঠিক উত্তর: খ. বেসরকারিকরণ
৬। বেসরকারি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. জাতীয় পর্যায়ে কাজ করে ii. অলাভজনক
iii. সরকারি নীতিমালার অধীনে থেকে স্বাধীনভাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
৭। কোনটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা?
ক. আশা খ. প্রশিকা গ. কেয়ার বাংলাদেশ ঘ. আহছানিয়া মিশন
সঠিক উত্তর: গ. কেয়ার বাংলাদেশ
৮। পরিবেশ সুরক্ষায় বেশি গুরুত্বপূর্ণ কোনটি?
ক. নদীদূষণ রোধ খ. বৃক্ষরোপণ
গ. পাহাড় কাটা রোধ ঘ. যত্রতত্র আবর্জনা না ফেলা
সঠিক উত্তর: খ. বৃক্ষরোপণ
# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: সালমান স্নাতক পাস করে কোথাও চাকরি না পেয়ে একটি সংগঠনের মাধ্যমে নার্সারি বিষয়ক প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে ওই সংগঠন থেকে ঋণ নিয়ে একটি নার্সারি প্রতিষ্ঠা করে। এখন সে স্বাবলম্বী।
৯। সালমান কোন সংগঠন থেকে ঋণ নেয়?
ক. গ্রামীণ ব্যাংক খ. বাংলাদেশ যুব সংঘ
গ. যুব উন্নয়ন অধিদপ্তর ঘ. বিআরডিবি
সঠিক উত্তর: গ. যুব উন্নয়ন অধিদপ্তর
১০। ওই সংগঠনের উদ্দেশ্য হলো—
i. যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ii. যুব নেতৃত্বের বিকাশ iii. উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্তকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম