পূর্ণমান: ৪০; সময়: ৪০ মিনিট
১। অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
ক. আকবর খ. কৌটিল্য
গ. আবুল ফজল ঘ. বাত্সায়ন
২। মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগ কোনটি?
ক. প্রাচীন প্রস্তর যুগ খ. মধ্য প্রাচীন প্রস্তর যুগ
গ. নব্য প্রস্তর যুগ ঘ. ব্রোঞ্জ যুগ
৩। শতকরা কত ভাগ গারো এখনো ঐতিহ্যবাহী ধর্ম পালন করে?
ক. ৫ ভাগ খ. ৮ ভাগ গ. ২ ভাগ ঘ. ১০ ভাগ
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪১১ খ. ১৯২১ গ. ১৯৩১ ঘ. ১৯৪১
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়?
ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান গ. দর্শন ঘ. নৃবিজ্ঞান
৬। পাল বংশ প্রতিষ্ঠা হয় কোন শতকে?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
# উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও—
বাংলার ইতিহাসে এমন একটি যুগের সূচনা ঘটে, যে যুগে মানুষ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে. সমাজে শিক্ষিত বিশেষ করে ইংরেজি শিক্ষিত একটি শ্রেণি গড়ে ওঠে।
৭। উদ্দীপকে কোন সময়ের কথা বলা হয়েছে?
ক. মোগল আমল খ. পাকিস্তান আমল
গ. ব্রিটিশ আমল ঘ. পাল আমল
৮। ওই আমলের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. এ আমলে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ছিল
ii. এ আমলে চিরস্থায়ী বন্দোবস্ত পাস হয়
iii. এ আমলে সিপাহি বিদ্রোহ হয়
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। Social Change গ্রন্থের লেখক কে?
ক. অগবার্ণ খ. নিমকফ গ. টেইলর ঘ. মর্গান
১০। কিমা তাঁদের বার্ষিক মেলায় গিয়ে তাঁর বউকে পছন্দ করেন—তিনি কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. চাকমা খ. মারমা গ. গারো ঘ. সাঁওতাল
# উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সায়মা ও সালাম ভাইবোন। পরিবারে সালামের মতামত গুরুত্ব পেলেও সায়মার মতামত তেমন গুরুত্ব পায় না।
১১। উদ্দীপকটি পড়ে কোন বিষয়টিকে তুমি চিহ্নিত করবে?
ক. সামাজিক অসমতা খ. সামাজিক স্তরবিন্যাস
গ. পারিবারিক বৈষম্য ঘ. জেন্ডার বৈষম্য
১২। ওই বিষয়টির কারণ হলো—
ক. সামাজিক প্রগতি খ. পিতৃতান্ত্রিক মূল্যবোধ
গ. পারিবারিক কলহ ঘ. রাজনৈতিক অনীহা
১৩। সিন্ধু নগরগুলোতে ছিল—
i. প্রশস্ত রাস্তা ii. নগর প্রতিরক্ষা ব্যবস্থা
iii. পানি সরবরাহ ব্যবস্থা
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. চাকমা আদাম প্রধানকে বলা হয়?
ক. হেডম্যান খ. কারবারি
গ. মাতবর ঘ. রাজা
১৫। গারোদের ভাষার নাম কী?
ক. মান্দি খ. সংসারেক গ. মাহারি ঘ. মাচং
১৬। কামরুলের এক ফেসবুক বন্ধু আছে, যার বাসস্থান আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে। কামরুলের ফেসবুক বন্ধু কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. অস্ত্রালয়েড খ. মঙ্গোলীয়
গ. ককেশীয় ঘ. নিগ্রো
১৭। আধুনিক উপাদান বিবাহের ওপর কী ধরনের প্রভাব রাখছে?
i. দেরিতে বিবাহ বৃদ্ধি
iii. বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি
iii. সঙ্গী নির্বাচনে স্বাধীনতা
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

১৮। ওপরের ছবিটি দেখে তোমার কোন প্রত্নতাত্ত্বিক যুগের কথা মনে পড়বে?
ক. প্রাচীন প্রস্তর যুগ খ. ব্রোঞ্জ যুগ
গ. লৌহ যুগ ঘ. নব্য প্রস্তর যুগ
১৯। যুক্ত ফ্রন্টের বিজয় মানে—
ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়
খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
গ. পাকিস্তানের বিজয় ঘ. বাংলাদেশের বিজয়
২০। History of Burma গ্রন্থের লেখক কে?
ক. কর্নেল ফায়ার খ. কর্নেল জলিল
গ. কর্নেল মার্শাল ঘ. কর্নেল দেশাই
২১। একটি আন্দোলনের ভিত্তিতে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়। আন্দোলনটি ছিল—
ক. ছয় দফা আন্দোলন
খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান
গ. ১১ দফা আন্দোলন ঘ. ভাষা আন্দোলন
২২। পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল—
i. অর্থনৈতিক ii. রাজনৈতিক iii. ধর্মীয়
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও—
বাংলা নববর্ষের সময় মনির তার বন্ধু শিবার সঙ্গে তাদের ‘সাংগ্রেইন’ উত্সব দেখার জন্য পটুয়াখালী যায়। এটি তাদের বিরাট উত্সব।
২৩। শিবা কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. কোচ খ. রাখাইন গ. চাকমা ঘ. গারো
২৪। ওই নৃগোষ্ঠীর ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. তাদের পাঠশালা কিয়ং নামে পরিচিত
ii. তারা খ্রিষ্টাান ধর্মে বিশ্বাসী
iii. তারা মগদের একটি অংশ
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫। খলিল সাহেবের জমির আয় দিয়ে তাঁর ভরণ-পোষণ চলেও উদ্বৃত্ত থাকে। তিনি হলেন—
ক. প্রান্তিক কৃষক খ. মধ্যম কৃষক
গ. ধনী কৃষক ঘ. বর্গাচাষি
২৬। গ্রামীণ সমাজে সাধারণত ক্ষমতাশালী কারা?
ক. উচ্চশিক্ষিত খ. ব্যবসায়ী
গ. অধিক ভূমির মালিক ঘ. প্রবাসী
২৭। কৃষিকাজকে কেন্দ্র করে মানুষের বসতিকে বলা হয়?
ক. সমাজ খ. সম্প্রদায় গ. কৃষি খামার ঘ. গ্রাম
২৮। আজমল সাহেব বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকায় কলাম লেখেন। এ ছাড়া টিভি টক শোতে অংশগ্রহণ করেন। আজমল সাহেব হলেন—
ক. শাসক এলিট খ. অশাসক এলিট
গ. ক্ষমতাশালী দল ঘ. চাপসৃষ্টিকারী দল
২৯। বাংলাদেশে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৫ বছর খ. ১৬ বছর
গ. ১৭ বছর ঘ. ১৮ বছর
৩০। কে প্রথম বিশ্বায়ন সম্পর্কে ধারণা দেন?
ক. অ্যান্থনি গিডেন্স খ. রোমাল্ড রবার্টসন
গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন
# উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও—
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজে নেতৃত্ব দেন।
৩১। উদ্দীপকে কোন স্থানের কথা বলা হয়েছে?
ক. ময়নামতি খ. পাহাড়পুর
গ. উয়ারী-বটেশ্বর ঘ. মহাস্থানগড়
৩২। ওই স্থানে রয়েছে—
i. জানখাঁরটেক বৌদ্ধ বিহারিকা
ii. প্রাচীন মাটির ঘর iii. গোকুল মেধ
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে?
ক. ১৯৮০ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ২০০০
৩৪। মাদকের ক্ষেত্রে কোনটি সঠিক?
i. শরীর ও মনের ওপর ক্ষতিকর প্রভাব রাখে
ii. আচরণে পরিবর্তন আনে
iii. আসক্তি তৈরি করে
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৫. কুমিল্লা মডেল উদ্ভাবন করেন কে?
ক. নুরুন্নবী চৌধুরী খ. ফজলে হাসান
গ. এস এম ইসহাক ঘ. আখতার হামিদ
৩৬। ছলিমপুর গ্রামে এশিয়ান উন্নয়ন ব্যাংক, একটি পাকা সড়ক ও একটি স্কুল স্থাপন করে দিয়েছে—এতে বেসরকারি সংগঠনের কোন ভূমিকা প্রকাশ পেয়েছে?
ক. শিক্ষার উন্নয়ন খ. দারিদ্র্য বিমোচন
গ. অবকাঠামো উন্নয়ন ঘ. কর্মসংস্থান
৩৭। একই ক্লাসে পড়ার কারণে সামা ও মনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাদের জ্ঞাতি সম্পর্ক হলো—
ক. প্রথাগত খ. কাল্পনিক
গ. শ্রেণিগত ঘ. লিঙ্গগত
৩৮। নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কখন?
ক. ২০১২ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১১
৩৯। বাহা উত্সব পালন করে কারা?
ক. চাকমারা খ. সাঁওতালরা
গ. গারোরা ঘ. মণিপুরিরা
৪০। শিল্পায়ন ও নগরায়ণের ফলে পরিবারে কী ধরনের পরিবর্তন হচ্ছে?
i. অণু পরিবার বৃদ্ধি
ii. পিতৃতান্ত্রিক মনোভাব বৃদ্ধি
iii. পারিবারিক ভাঙন বৃদ্ধি
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
মডেল টেস্টটি তৈরি করেছেন-মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
# উত্তর ছাপা হবে আগামীকাল