বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মধ্য প্রাচীন প্রস্তর যুগ কখন শুরু হয়?
ক. ৩০ হাজার বছর আগে
খ. ৫০ হাজার বছর আগে
গ. ১ লাখ বছর আগে
ঘ. দেড় লাখ বছর আগে
২। ময়নামতির খননকাজের মাধ্যমে কয়টি মুদ্রা পাওয়া গেছে?
ক. ২১৭টি খ. ২২৭টি গ. ২৩৭টি ঘ. ২৪৭টি
৩। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. রাজশাহী গ. সিরাজগঞ্জ ঘ. বগুড়া
৪। উয়ারী-বটেশ্বরের খননকাজের নেতৃত্ব দেন কে?
ক. অনুপম সেন খ. মোস্তাফিজুর রহমান
গ. নাজমুল করিম ঘ. জন মার্শাল
৫। পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?
ক. মহাস্থানগড় খ. উয়ারী-বটেশ্বর
গ. ময়নামতি ঘ. পাহাড়পুর
৬। মহাস্থানগড়ে প্রাপ্ত মুদ্রা কত শতকের?
ক. ১৩/১৪ শতকের খ. ১৪/১৫ শতকের
গ. ১৫/১৬ শতকের ঘ. ১৬/১৭ শতকের
৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা কোন বিহারে আশ্রয় নিয়েছিল?
ক. শালবন বিহার খ. আনন্দ বিহার
গ. সোমপুর বিহার ঘ. কেন্দ্রীয় বিহার
৮। সিন্ধু সভ্যতায় অর্থনীতির ভিত্তি ছিল—
ক. শিল্প খ. ব্যবসা গ. কৃষি ঘ. শিকার
৯। শীলাদেবী কে ছিলেন?
ক. রাজা পরশুরামের বোন খ. রাজা ভবদেবের স্ত্রী
গ. রাজা দেবপালের বোন
ঘ. রাজা লক্ষ্মণ সেনের স্ত্রী
১০। কৃষির উদ্ভবের ফলে দেখা দেয়—
i. শ্রেণি বৈষম্য ii. ব্যক্তি মালিকানা
iii. স্থায়ী জীবনযাপন
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ।
প্রভাষক,
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম