বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
১. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স কমপক্ষে—
ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২১ বছর ঘ. ২২ বছর
২. বাংলাদেশে বিবাহ হলো—
i. সামাজিক বিষয় ii. আইনগত বিষয় iii. ধর্মীয় বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মা-বাবার ইচ্ছায় সালমান তার চাচাতো বোনকে বিয়ে করেছে।
৩. সালমানের বিবাহের ধরন হলো—
ক. প্যারালাল কাজিন বিবাহ খ. ক্রস কাজিন বিবাহ
গ. চাচাতো বোন বিবাহ ঘ. সরোগেট বিবাহ
৪. এ ধরনের বিবাহের মূলে থাকে—
i. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা
ii. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
iii. সন্তানদের নিজেদের মধ্যে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. সামাদ সাহেব পরিবারে তাঁর ছেলে ও নাতি-নাতনি নিয়ে বসবাস করেন। তাঁর পরিবার হলো—
ক. অণু পরিবার খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার ঘ. কোনোটি নয়
৬. বাংলাদেশের শহরে গ্রামের তুলনায় নারী-পুরুষের মর্যাদা—
ক. ভিন্ন খ. কম গ. সমান ঘ. বৈচিত্র্যময়
৭. আপন ভাই, চাচাতো ও মামাতো ভাই—সবাইকে একত্রে ভাই বলে ডাকা কোন জ্ঞাতি সম্পর্ক?
ক. কাল্পনিক খ. বর্ণনামূলক গ. প্রথাগত ঘ. শ্রেণিমূলক
৮. বাংলাদেশে আধুনিক উপাদানের প্রভাবে হচ্ছে?
i. দেরিতে বিয়ের প্রবণতা বৃদ্ধি
ii. সঙ্গী নির্বাচনে স্বাধীনতা
iii. বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?
ক. অণু পরিবার খ. পিতৃবাস পরিবার
গ. মাতৃপ্রধান পরিবার ঘ. বর্ধিত পরিবার
১০. পারিবারিক সম্পর্কে প্রাধান্য থাকে—
ক. যুক্তি খ. মূল্যবোধ গ. বাস্তবতা ঘ. আবেগ
১১. বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি?
ক. জৈবিক খ. বৈবাহিক গ. প্রথাগত ঘ. কাল্পনিক
১২. শহরের পরিবারগুলো হলো—
ক. ঐতিহ্যবাহী খ. অতিথিপরায়ণ গ. জ্ঞাতিভিত্তিক ঘ. সংস্কারমুক্ত
১৩. বাংলাদেশে কোন পরিবার বৃদ্ধি পাচ্ছে?
ক. পিতৃপ্রধান পরিবার খ. পিতৃবাস পরিবার
গ. মাতৃবাস পরিবার ঘ. নয়াবাস পরিবার।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজবিজ্ঞান ২য় পত্র: সঠিক উত্তর
অধ্যায়-৭
১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ঘ।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম