সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ দেওয়া হলো সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয়ের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামে শিক্ষার হার কত?
ক. ৫০.১০ শতাংশ
খ. ৪৩.২০ শতাংশ
গ. ৪৪.৭০ শতাংশ
ঘ. ৪৬.৮০ শতাংশ
২। কৃষিকাজের জন্য উপযোগী মাটি কোনটি?
ক. পলি মাটি
খ. কাঁদা মাটি
গ. বালু মাটি
ঘ. নোনা মাটি
৩। গ্রামে জনসংখ্যার ঘনত্ব—
ক. বেশি খ. অত্যধিক
গ. কম ঘ. নগণ্য
৪। শহরের তুলনায় গ্রামের নারীরা—
ক. কম সচেতন
খ. বেশি সচেতন
গ. মোটেও সচেতন না
ঘ. একই রকম
৫। কৃষিকাজকে কেন্দ্র করে মানুষের বসতিকে বলা হয়—
ক. সমাজ খ. সম্প্রদায়
গ. কৃষিখামার ঘ. গ্রাম
৬। গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কেমন?
ক. দুর্বল খ. শক্তিশালী
গ. মন্থর ঘ. আধুনিক
৭। শহরে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কম ভূমিকা রাখে কোনটি?
ক. আইন খ. জনমত
গ. গণমাধ্যম ঘ. ধর্ম
৮। স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. প্রয়োজনীয় দ্রব্য গ্রামেই উত্পাদিত হতো
ii. অন্য গ্রামের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না
iii. ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. ১ ও ৩ ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
জাহাঙ্গীর সাহেব সমাজে বিশেষ মর্যাদা পেয়ে থাকেন। তিনি নানা বিষয়ে সমাজের মানুষকে সংগঠিত করেন। এমনকি নির্বাচনের সময় ভোট সংগ্রহ করেন।
৯। জাহাঙ্গীর সাহেব হলেন—
ক. মেম্বার
খ. মোড়ল বা মাতব্বর
গ. নেতৃস্থানীয় ব্যক্তি
ঘ. নেতৃত্ব সম্পর্কে সক্রিয় সদস্য
১০। গ্রামীণ সমাজে কিসের ভিত্তিতে এ ধরনের স্তরায়ন করা হয়?
ক. ভূমি খ. ক্ষমতা
গ. শিক্ষা ঘ. বংশমর্যাদা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. খ।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম