বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১. ১৯৬৯ সালের কত তারিখে রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?
ক. ৫ মার্চ খ. ৮ মার্চ
গ. ১০ মার্চ ঘ. ১৫ মার্চ
২. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. এ কে ফজলুল হক
৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভারতীয় ভূখণ্ডের দূরত্ব ছিল—
ক. ১০০০ মাইল খ. ১১০০ মাইল
গ. ১৩০০ মাইল ঘ. ১৫০০ মাইল
৪. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়—
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
৫. ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে বিজয়ী হয়?
ক. ২৬৬টি খ. ২৭৭টি
গ. ২৮৮টি ঘ. ২৯৯টি
৬. ইয়াহিয়া খান কখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন?
ক. ১ মার্চ খ. ৩ মার্চ
গ. ৫ মার্চ ঘ. ৭ মার্চ
৭. ১৯৭০ সালের নির্বাচনে মূলত বিজয়ী হয়েছে?
ক. বাঙালি জাতীয়তাবাদ
খ. বাঙালি সংস্কৃতি
গ. বাঙালি ঐতিহ্য
ঘ. বাঙালি মূল্যবোধ
৮. পূর্ব পাকিস্তান কোন কোন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়?
i. অর্থনৈতিক ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. সামরিক ক্ষেত্রে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. কোন কোন ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব রয়েছে?
i. অধিকার-সচেতন করতে
ii. উর্দু ভাষাকে অবজ্ঞা করতে
iii. অন্য জাতীয় সংহতি বৃদ্ধি করতে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. পাকিস্তানের রপ্তানি আয়ের ৬০-৭০ শতাংশ পূর্ব পাকিস্তান থেকে এলেও পূর্ব পাকিস্তানে আমদানি হতো মাত্র ৩০ শতাংশ। এর দ্বারা প্রকাশ পেয়েছে—
ক. ক্ষমতার অপব্যবহার
খ. রাজনৈতিক দেউলিয়াপনা
গ. আঞ্চলিক কর্তৃত্ব
ঘ. অর্থনৈতিক বৈষম্য।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজবিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৫
১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম