বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কে প্রথম বিশ্বায়ন সম্পর্কে ধারণা দেন?
ক. অ্যান্থনি গিডেন্স
খ. রোমাল্ড রবার্টসন
গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন
২। ইয়ান ক্লার্ক বিশ্বায়নের কয়টি উপাদানের কথা বলেছেন?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩। বাংলাদেশে রাজনৈতিক সচেতনতা—
ক. কমছে খ. বৃদ্ধি পাচ্ছে
গ. অপরিবর্তিত ঘ. পশ্চাদ্মুখী হচ্ছে
৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
ক. পেশার পরিবর্তন
খ. উত্পাদন বৃদ্ধি গ. খরচ বৃদ্ধি
ঘ. ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি
৫। যৌথ পরিবার ভাঙ্গনে ব্যাপক প্রভাব রাখছে কোনটি?
ক. শিল্পায়ন ও নগরায়ণ
খ. প্রযুক্তি ব্যবহার গ. সভ্যতার উন্নতি
ঘ. অর্থনৈতিক অগ্রগতি
৬। সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে কোনটি?
ক. শিক্ষা খ. পেশাগত গতিশীলতা
গ. গণমাধ্যম ঘ. কলকারখানা
৭। বিশ্বায়ন একটি—
ক. আধুনিক ধারণা
খ. প্রথাগত ধারণা গ. রাষ্ট্রীয় ধারণা
ঘ. সমাজতান্ত্রিক ধারণা
৮। শিল্পায়নের সঙ্গে সম্পৃক্ত কোনটি?
i. জটিল শ্রমবিভাজন
ii. যান্ত্রিক উত্পাদনব্যবস্থা
iii. প্রতিযোগিতামূলক বাজার
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে?
ক. ইন্টারনেট খ. এফএম রেডিও
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
১০। ই-কমার্সের ক্ষেত্রে মূলত সহায়তা লাগে—
ক. ফ্যাক্স মেশিনের খ. টেলিভিশনের
গ. ইন্টারনেটের ঘ. টেলিগ্রাফের
১১। আধুনিককালে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বেশি প্রভাব পরিলক্ষিত হচ্ছে কোনটির?
ক. নগরায়ণের খ. তথ্যপ্রযুক্তির
গ. সংস্কৃতির ঘ. টেলিভিশনের
১২। বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে?
i. কৃষিভিত্তিক পেশায় অংশগ্রহণ বৃদ্ধি
ii. ভূমিতে উত্পাদন বৃদ্ধি
iii. শিল্পকারখানার সংখ্যা বৃদ্ধি
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তর: ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ ১১. খ ১২. খ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা
কলেজ, চট্টগ্রাম