সমাজবিজ্ঞান ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। History of Burma গ্রন্থের লেখক কে?
ক. নাজমুল করিম খ. জন মার্শাল
গ. কর্নেল ফায়ার ঘ. আবুল ফজল
সঠিক উত্তর: গ. কর্নেল ফায়ার
২। জুমচাষের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. পর্যায়ক্রমিক চাষপদ্ধতি
ii. পাহাড়ি ঢালু ভূমিতে করা হয়
iii. একসঙ্গে নানা বীজ বপন করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩। গারো সমাজে কয়টি গোত্র রয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: ঘ. ছয়টি
৪। গারো সমাজে পরিবারের ছোট মেয়েকে কী বলা হয়?
ক. নোকনা খ. এগেট গ. সাংমা ঘ. মারাক
সঠিক উত্তর: ক. নোকনা
৫। সোহরাই উত্সব পালন করে কারা?
ক. গারোরা খ. চাকমারা
গ. সাঁওতালরা ঘ. মণিপুরিরা
সঠিক উত্তর: গ. সাঁওতালরা
৬। রাখাইনরা কোন ধর্মে বিশ্বাসী?
ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. বৌদ্ধ ঘ. ধর্মান্তরিত খ্রিষ্টান
সঠিক উত্তর: গ. বৌদ্ধ
৭। অতুল এ বছর তাদের বাহা উত্সব বেশ আনন্দের সঙ্গে উদ্যাপন করে। অতুল হলো—
ক. গারো খ. রাখাইন
গ. মণিপুরি ঘ. সাঁওতাল
সঠিক উত্তর: ঘ. সাঁওতাল
৮। মগরা নিজেদের কী বলে পরিচয় দেয়?
ক. পাহাড়ি খ. মারমা গ. মঙ্গোলীয় ঘ. রাখাইন
সঠিক উত্তর: খ. মারমা
৯। মণিপুরিদের সবচেয়ে জনপ্রিয় নৃত্য কোনটি?
ক. লাই হারাউবা খ. লাইলা
গ. মৈথেয়ী ঘ. সিনতেং
সঠিক উত্তর: ক. লাই হারাউবা
১০। সিমন হেডম্যানের ছেলে। সে বাস করে—
ক. টাঙ্গাইলে খ. সিলেটে
গ. দিনাজপুরে ঘ. রাঙামাটিতে
সঠিক উত্তর: ঘ. রাঙামাটিতে
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম