বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১. পলাশী যুদ্ধ হয় কত সালে?
ক. ১৬৪৭ খ. ১৭৫৭
গ. ১৮৫৭ ঘ. ১৯৪৭
সঠিক উত্তর: খ
২. ১৯০৫ সালে কোন আইন হয়?
ক. বঙ্গভঙ্গ খ. চিরস্থায়ী বন্দোবস্ত
গ. জমিদারি আইন ঘ. চুক্তি
সঠিক উত্তর: ক
৩. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৯৩ খ. ১৮৫৭
গ. ১৯০৬ ঘ. ১৯৬৬
সঠিক উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদের মাধ্যমে সর্বাত্মক আন্দোলন শুরু হয়।
৪. ওই আন্দোলনে শহীদ হন—
ক. আসাদুজ্জামান আসাদ
খ. রফিক
খ. ড. সামসুজ্জোহা ঘ. ডা. মিলন
সঠিক উত্তর: খ
৫. আন্দোলনটির গুরুত্ব রয়েছে—
i. বাঙালি জাতীয়তাবাদ উদ্ভবের ক্ষেত্রে ii. অধিকার সচেতন হতে iii. জাতীয় ঐক্য সংহতি রক্ষায়
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৬. লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. এ কে ফজলুল হক
গ. মাওলানা ভাসানী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: খ
৭. পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের?
ক. ১৫ আগস্ট খ. ১০ আগস্ট
গ. ১৪ আগস্ট ঘ. ১৯ আগস্ট
সঠিক উত্তর: গ
৮. ছয় দফার অন্তর্ভুক্ত ছিল কোনটি?
i. বাংলাদেশ প্রতিষ্ঠা
ii. দুই অঞ্চলের জন্য আলাদা মুদ্রা চালু
iii. প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা
কোনটি সঠিক উত্তর?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
সঠিক উত্তর: খ
৯. যুক্তফ্রন্টের বিজয় মানে—
ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়
খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
গ. পাকিস্তানের বিজয়
ঘ. বাংলাদেশের বিজয়
সঠিক উত্তর: খ
১০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন—
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. এ কে ফজলুল হক
সঠিক উত্তর: খ
১১. পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল—
i. অর্থনৈতিক ii. রাজনৈতিক
iii. সামাজিক
কোনটি সঠিক উত্তর?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
১২. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক. ১০ মার্চ খ. ১০ এপ্রিল
গ. ১০ মে ঘ. ১০ জুন
সঠিক উত্তর: খ
১৩. আগরতলা মামলার আসামি ছিল—
ক. ২০ জন খ. ২৫ জন
গ. ৩০ জন ঘ. ৩৫ জন
সঠিক উত্তর: ঘ
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম