বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। Urban Sociology গ্রন্থের লেখক কে?
ক. মিনু মাসানি খ. কুইন গ. শেফার ঘ. টেইলর
সঠিক উত্তর: খ. কুইন
২। গ্রামের তুলনায় শহরে বিবাহবিচ্ছেদের হার—
ক. কম খ. বেশি গ. একই ঘ. নগণ্য
সঠিক উত্তর: খ. বেশি
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
তহুরীন সবুর অধ্যাপনার পাশাপাশি পত্রপত্রিকায় কলাম লেখেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে সভা-সেমিনারে বক্তব্য দেন।
৩। তহুরীন সবুর হলেন—
ক. শাসক এলিট খ. অশাসক এলিট
গ. চাপ সৃষ্টিকারী দল ঘ. সুবিধাবাদী দল
সঠিক উত্তর: গ. চাপ সৃষ্টিকারী দল
৪। এ ধরনের স্তরবিন্যাসের ভিত্তি হলো—
ক. শিক্ষা খ. আর্থসামাজিক অবস্থা গ. দক্ষতা ঘ. ক্ষমতা
সঠিক উত্তর: ঘ. ক্ষমতা।
৫। কোনটি ক্ষমতার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস নয়?
ক. গ্রাম্য মাতব্বর খ. গ্রাম্য মোড়ল গ. গ্রাম্য এলিট ঘ. মেম্বার/কাউন্সিলর
সঠিক উত্তর: গ. গ্রাম্য এলিট
৬। সালমার বাবা বিশেষজ্ঞ ডাক্তার। তিনি হলেন—
ক. উচ্চবিত্ত খ. উচ্চমধ্যবিত্ত গ. মধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত
সঠিক উত্তর: খ. উচ্চমধ্যবিত্ত
৭। গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. সামাজিক অসমতা কম ii. যৌথ পরিবার কম iii. জনসংখ্যার ঘনত্ব কম
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৮। গ্রামীণ ক্ষমতাকাঠামোর প্রধান ভিত্তি কোনটি?
ক. ভূমি খ. শিক্ষা গ. রাজনীতি ঘ. অর্থনীতি
সঠিক উত্তর: ক. ভূমি
৯। গ্রামীণ সমাজের সাম্প্রতিক পরিবর্তন কোনটি?
i. যৌথ পরিবার কমে যাচ্ছে ii. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে
iii. কৃষিনির্ভরতা কমছে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১০। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামে শিক্ষার হার কত?
ক. ৫০.১০ শতাংশ খ. ৪৩.২০ শতাংশ
গ. ৪৪.৭০ শতাংশ ঘ. ৪৬.৮০ শতাংশ
সঠিক উত্তর: গ. ৪৪.৭০ শতাংশ
১১। শহরের উদ্ভবে সহায়তা করে—
ক. কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন খ. কৃষির উদ্ভব গ. প্রযুক্তির উদ্ভব ঘ. শিক্ষার উন্নয়ন
সঠিক উত্তর: ক. কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন
১২। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে—
ক. শহুরে সমাজ খ. আধুনিক সমাজ গ. প্রাচীন সমাজ ঘ. গ্রামীণ সমাজ
সঠিক উত্তর: ঘ. গ্রামীণ সমাজ
১৩। বাংলাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটে—
ক. তৃতীয় শতকে খ. পঞ্চম শতকে
গ. অষ্টম শতকে ঘ. নবম শতকে
সঠিক উত্তর: ক. তৃতীয় শতকে
১৪। বাংলাদেশে শহরে স্থানান্তরগমনের কারণ কোনটি?
ক. জ্ঞাতিবন্ধন খ. নদীভাঙন গ. প্রযুক্তির উদ্ভব ঘ. কর্মসংস্থান
সঠিক উত্তর: খ. নদীভাঙন
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম