সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। আল বেরুনি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. তুরস্ক
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. পারস্য
উত্তর: ঘ. পারস্য
২। আকবরনামা কে লিখেছেন?
ক. নাজমুল করিম
খ. আবুল ফজল
গ. বাত্সায়ন
ঘ. বাদশা আকবর
উত্তর: খ. আবুল ফজল
৩। বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছেন—
i. এ আর দেশাই
ii. রাজা রামমোহন রায়
iii. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ চালু হয় কত সালে?
ক. ১৯৬৫
খ. ১৯৭০
গ. ১৯৭৫
ঘ. ১৯৮০
উত্তর: খ. ১৯৭০
৫। ১৮৫৭ সালে কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. প্যারিস বিশ্ববিদ্যালয়
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
৬। বর্তমানে বাংলাদেশে সমাজবিজ্ঞান পড়ানো হয়—
i. উচ্চমাধ্যমিক পর্যায়ে
ii. স্নাতক পর্যায়ে
iii. মাস্টার্স পর্যায়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭. অবিভক্ত বাংলায় প্রথম সমাজবিজ্ঞান নিয়ে অধ্যয়ন শুরু হয় কোন প্রতিষ্ঠানে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে
উত্তর: খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালুর ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অনুপ্রেরণা ছিল?
ক. প্যারিস বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. মুম্বাই বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সময় এ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন—
i. ড. পেরি বেসাইনি
ii. এ কে নাজমুল করিম
iii. ড. রাশেদুল হাসান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়?
ক. অর্থনীতি
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. দর্শন
ঘ. নৃবিজ্ঞান
উত্তর: গ. দর্শন
১১। Regional Sociology গ্রন্থের লেখক কে?
ক. রাধাকমল মুখার্জি
খ. নাজমুল করিম
গ. পেরি বেসাইনি
ঘ. আবুল ফজল
উত্তর: ক. রাধাকমল মুখার্জি
১২। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে—
i. সামাজিক সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে
ii. সঠিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে
iii. দ্বন্দ্ব-সংঘাত নিরসনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
প্রভাষক, এনায়েতবাজার
মহিলা কলেজ, চট্টগ্রাম