সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৮
১। ইয়ান ক্লার্ক বিশ্বায়নের কয়টি উপাদানের কথা বলেছেন?
ক ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২। বাংলাদেশে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—
ক. বিশ্বায়ন খ. শিল্পায়ন
গ. গণমাধ্যম ঘ. ক্ষমতায়ন
৩। কে প্রথম বিশ্বায়ন সম্পর্কে ধারণা দেন?
ক. অ্যান্থনি গিডেন্স খ. রোমাল্ড রবার্টসন
গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন
৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
ক. পেশার পরিবর্তন খ. উত্পাদন বৃদ্ধি
গ. খরচ বৃদ্ধি ঘ ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি
৫। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে—
ক. ইন্টারনেট খ. এফএম রেডিও
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
৬। বাংলাদেশে অণু পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে—
ক. ধর্মীয় মূল্যবোধের কারণে
খ. নগরায়ণের ফলে
গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে
ঘ. উত্পাদন বৃদ্ধির ফলে
৭। বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে প্রভাব রাখছে—
ক. নগরায়ণ খ. শিল্পায়ন
গ. উন্নয়ন ঘ. বিশ্বায়ন
৮। শিল্পায়নের বৈশিষ্ট্য কোনটি?
i. জটিল শ্রম বিভাগ
ii. প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি
iii. অধিক উত্পাদন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। কোনটি বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন?
i. কৃষিনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে
ii. পেশাগত বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে
iii. কুটিরশিল্প কমে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০। অর্থনৈতিক বিশ্বায়নের মূলে রয়েছে—
ক. উত্পাদন বৃদ্ধি খ. শিল্পায়ন
গ. মুক্তবাজার অর্থনীতি
ঘ. রপ্তানি বৃদ্ধি
১১। বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে—
i. নারীর অংশগ্রহণ বৃদ্ধি
ii. ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি
iii. গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। কোনটি নগরের ভিত্তি?
ক. ব্যবসা-বাণিজ্য খ. অকৃষিজ পেশা
গ. আবাসিক এলাকা ঘ. উন্নত যানবাহন
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজবিজ্ঞান ২য় পত্র
সঠিক উত্তর: AaÅvq-8
১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম