সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৯
১। দেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
ক. ১৯৭৩ খ. ১৯৭৪ গ. ১৯৮১ ঘ. ১৯৯১
২। সামাজিক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি সামাজিক মূল্যবোধ পরিপন্থী
ii. সামাজিক পরিবর্তনের ফল
iii. সমাজভেদে ভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। নারীর নিরাপত্তাজনিত সামাজিক সমস্যা কোনটি?
i. যৌতুক ii. জেন্ডারবৈষম্য iii. বাল্যবিবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী—
i. খাদ্যাভ্যাস ii. তথ্যপ্রযুক্তির প্রসার
iii. চিত্তবিনোদনের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। কোন সমস্যাটি বাংলাদেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে?
ক. যৌতুক খ. নিরক্ষরতা
গ. দারিদ্র্য ঘ. মাদকাসক্তি
৬। কাম্য জনসংখ্যা হবে—
i. সুস্বাস্থ্যের অধিকারী ii. উত্কৃষ্ট জনসংখ্যা
iii. কর্মসংস্থানের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে?
ক. ১৯৮০ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ২০০০
৮। বাংলাদেশে কোনটি বার্ধক্যের সমস্যা নয়?
ক. নিরাপত্তাহীনতা খ. উপার্জনহীনতা
গ. বিনোদনের অভাব ঘ. অশিক্ষা
৯। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার কত?
ক. ৪৫.২৫% খ. ৪৭.৬৮%
গ. ৪৯.২৩% ঘ. ৫১.২৭%
১০। বাংলাদেশে মাদকাসক্তির মূল কারণ—
ক. সঙ্গদোষ খ. কৌতূহল
গ. প্রেমে ব্যর্থতা ঘ. হতাশা
১১। বাংলাদেশে আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর ঘ. ২২ বছর
১২। কাম্য জনসংখ্যা মানে—
ক. কম জনসংখ্যা খ. মোটামুটি জনসংখ্যা
গ. কতিপয় জনসংখ্যা ঘ. জনসম্পদ
# উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাইফুল খুলনার একটি চিনিকলে বছরের তিন মাস কাজ করে। অন্য সময় বেকার থাকে।
১৩। সাইফুলের বেকারত্ব হলো—
ক. প্রচ্ছন্ন বেকারত্ব
খ. আকস্মিক বেকারত্ব
গ. বাণিজ্যচক্রজনিত বেকারত্ব
ঘ. মৌসুমি বেকারত্ব
১৪। এ ধরনের বেকারত্ব দেখা যায়—
i. কৃষিক্ষেত্রে
ii. শিল্পকারখানায়
iii. বাণিজ্যিক প্রতিষ্ঠানে
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সাধন উচ্চশিক্ষিত হয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। তার মাদকাসক্তির কারণ—
ক. মাদকের সহজলভ্যতা খ. কৌতূহল
গ. হতাশা ঘ. আর্থিক অসচ্ছলতা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজবিজ্ঞান ২য় পত্র
সঠিক উত্তর: অধ্যায়-৯
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম