সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. মঙ্গোলয়েডরা মূলত বাস করে—
ক. এশিয়ায় খ. আফ্রিকায় গ. ইউরোপে ঘ. উত্তর আমেরিকায়
২. চট্টগ্রামে চাকমাদের আগমন ঘটে?
ক. দশম শতাব্দীতে খ. দ্বাদশ শতাব্দীতে
গ. ত্রয়োদশ শতাব্দীতে ঘ. পঞ্চদশ শতাব্দীতে
৩. চাকমাদের ধর্ম হলো—
ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. বৌদ্ধ ঘ. শিখ
৪. মৈথেয়ী কাদের ভাষার নাম?
ক. মণিপুরি খ. গারো গ. সাঁওতাল ঘ. রাখাইন
৫. খাসিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এরা হিন্দু ধর্মে বিশ্বাসী
ii. এরা জুমচাষ করে iii. এদের পরিবার মাতৃতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. গারোদের ভাষার নাম—
ক. মান্দি খ. চাটচী গ. তাতারা ঘ. এগেট
৭. মগ সমাজে কয়টি গোত্র পাওয়া যায়—
ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ২০টি
৮. কোচ নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
ক. বগুড়া খ. নোয়াখালী গ. বরিশাল ঘ. চট্টগ্রাম
# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মৌসুমীর পূর্বপুরুষেরা ঐতিহ্যবাহী সাংসারেক ধর্মে বিশ্বাসী হলেও তার পরিবারের সবাই এখন খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী।
৯. মৌসুমী কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. চাকমা খ. মারমা গ. রাখাইন ঘ. গারো
১০. মৌসুমীদের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. ক্রস কাজিন বিবাহ নিষিদ্ধ
ii. সালিসের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়
iii. বিয়ের পর নবদম্পতি স্ত্রীর মায়ের বাড়িতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. চাকমা রাজার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
i. তিনি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত
ii. তিনি সার্কেলপ্রধান iii. তিনি সমাজের ঐক্য ও সংহতির প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. মারুফের ফেসবুক-বন্ধু সাকালা আফ্রিকার নাইজেরিয়ায় বাস করে, সাকালা হলো—
ক. ককেশয়েড খ. নিগ্রোয়েড গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রালয়েড
১৩. চাকমা সমাজে সর্বনিম্ন সামাজিক প্রতিষ্ঠান কোনটি?
ক. গোত্র খ. আদাম গ. পরিবার ঘ. মৌজা
১৪. সাঁওতালদের গ্রাম দেবতার নাম হলো—
ক. মজি খ. মারাং বুরো গ. পরগনায়েত ঘ. নোকনা
১৫. শারীরিক দিক থেকে খাসিয়াদের সঙ্গে মিল রয়েছে—
ক. গারোদের খ. মারমাদের গ. রাখাইনদের ঘ. কোচদের
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজবিজ্ঞান ২য় পত্র: সঠিক উত্তর
অধ্যায়-৪
১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম