সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. কত সাল থেকে মানব উন্নয়ন সূচক ব্যবহার করা হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
উত্তর: গ. ১৯৯০
২. কোনটি সামাজিক উন্নয়নের সূচক?
i. জনমিতি সূচক ii. জেন্ডার সমতা সূচক
iii. আয় বণ্টন সূচক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩. কোনটি সরকারি সংস্থা?
ক. বার্ড খ. আশা গ. গ্রামীণ ব্যাংক ঘ. ব্র্যাক
উত্তর: ক. বার্ড
৪. বেসরকারি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. অলাভজনক
ii. বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত
iii. জনস্বার্থে পরিচালিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫. কোনটি জাতীয় বেসরকারি সংস্থা?
ক. কেয়ার খ. ওয়ার্ল্ড ভিশন গ. মুসলিম এইডস ঘ. প্রশিকা
উত্তর: ঘ. প্রশিকা
৬. স্কুল ভবন নির্মাণ করা বেসরকারি সংস্থার কোন ধরনের কাজ?
ক. শিক্ষামূলক খ. অবকাঠামোর উন্নয়ন
গ. দারিদ্র্য বিমোচন ঘ. আত্মকর্মসংস্থান
উত্তর: খ. অবকাঠামোর উন্নয়ন
৭. ভিজিডি কার্ড কাদের দেওয়া হয়?
ক. দরিদ্র ছাত্রীদের খ. দরিদ্র নারীদের
গ. দরিদ্র শ্রমিকদের ঘ. দরিদ্র শিশুদের
উত্তর: খ. দরিদ্র নারীদের
৮. কত সালে মহিলা-বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫ খ. ১৯৭৬ গ. ১৯৭৮ ঘ. ১৯৮০
উত্তর: গ. ১৯৭৮
৯. নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কত সালে?
ক. ২০১০ খ. ২০১১ গ. ২০১২ ঘ. ২০১৩
উত্তর: খ. ২০১১
১০. বেসরকারি সংগঠনগুলোকে নিবন্ধন প্রদান করে—
ক. যুব মন্ত্রণালয় খ. সমাজসেবা অধিদপ্তর
গ. তথ্য অধিদপ্তর ঘ. নির্বাচন কমিশন
উত্তর: খ. সমাজসেবা অধিদপ্তর
১১. ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন—
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
উত্তর: খ. ১৯৭২ সালে
১২. পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়—
ক. ১৯৬০ খ. ১৯৫৩ গ. ১৯৬৬ ঘ. ১৯৭৪
উত্তর: ক. ১৯৬০
১৩. কুমিল্লা মডেল উদ্ভাবন করেন কে?
ক. নুরুন্নবী চৌধুরী খ. ফজলে হাসান
গ. এস এম ইসহাক ঘ. আখতার হামিদ খান
উত্তর: ঘ. আখতার হামিদ খান।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম