সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

১। আল বেরুনি কোন দেশের অধিবাসী ছিলেন?

ক. তুরস্ক খ. ইরাক গ. আফগানিস্তান ঘ. পারস্য

২। আকবরনামা কে লিখেছেন?

ক. নাজমুল করিম খ. আবুল ফজল

গ. ব্যাত্সায়ন ঘ. বাদশা আকবর

৩। বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছেন—

i. এ আর দেশাই

ii. রাজা রামমোহন রায়

iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ চালু হয় কত সালে?

ক. ১৯৬৫ খ. ১৯৭০ গ. ১৯৭৫ ঘ. ১৯৮০

৫। ১৮৫৭ সালে কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. প্যারিস বিশ্ববিদ্যালয়

গ. কলকাতা বিশ্ববিদ্যালয়

ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

৬। বর্তমানে বাংলাদেশে সমাজবিজ্ঞান পড়ানো হয়—

i. উচ্চমাধ্যমিক পর্যায়ে

ii. স্নাতক পর্যায়ে

iii. মাস্টার্স পর্যায়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৭। অবিভক্ত বাংলায় প্রথম সমাজবিজ্ঞান নিয়ে অধ্যয়ন শুরু হয় কোন প্রতিষ্ঠানে?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে

গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে

৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালুর ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অনুপ্রেরণা ছিল?

ক. প্যারিস বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. মুম্বাই বিশ্ববিদ্যালয়

ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৯। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে—

i. সামাজিক সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে

ii. সঠিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে

iii. দ্বন্দ্ব-সংঘাত নিরসনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়?

ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান গ. দর্শন ঘ. নৃবিজ্ঞান

১১। Regional Sociology গ্রন্থের লেখক কে?

ক. রাধাকমল মুখার্জি খ. নাজমুল করিম গ. পেরি বেসাইনি ঘ. আবুল ফজল

অধ্যায়-২

১। পাল বংশ প্রতিষ্ঠা হয় কোন শতকে?

ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম

২। সুফিবাদের ধারণা আসে কোন যুগে?

ক. আদি বাংলায় খ. মধ্যযুগে

গ. ব্রিটিশ আমলে ঘ. পাকিস্তান আমলে

৩। কোনটি অবস্তুগত সংস্কৃতি নয়?

ক. সাহিত্য খ. বই গ. ভাষা ঘ. আদর্শ

৪। কোন বর্ণের হিন্দুরা বেশি ধর্মান্তরিত হয়েছে?

ক. ব্রাহ্মণ খ. ক্ষত্রিয় গ. বৈশ্য ঘ. শূদ্র

৫। পলাশী যুদ্ধ হয় কত সালে?

ক. ১৭৫৭ খ. ১৮৫৭ গ. ১৭৪৭ ঘ. ১৯৪৭

৬। Social Change গ্রন্থের লেখক কে?

ক. অগবার্ণ খ. নিমকফ গ. টেইলর ঘ. মর্গান

৭। জাতি গঠনের মূল উপাদান হলো—

ক. চাকরি খ. ব্যবসা গ. শিক্ষা ঘ. বিনিয়োগ

৮। বাংলাদেশের পরিবারগুলো মূলত—

i. একক ii. পিতৃসূত্রীয় iii. পিতৃবাস

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৯। বাংলাদেশের বেশির ভাগ বাড়ি—

ক. ইটের তৈরি

খ. মাটি ও টিনের তৈরি

গ. কাঠ, বাঁশ ও টিনের তৈরি

ঘ. গোলপাতার তৈরি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: সমাজবিজ্ঞান ২য় পত্র

অধ্যায়-১: ১. ঘ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক

অধ্যায়-২: ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. গ

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম